Wednesday , 28 February 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

নেত্রকোনার পূর্বধলায় ট্রাকচাপায় বৃদ্ধা নারী নিহত

প্রতিবেদক
Newsdesk
February 28, 2024 8:09 pm

জাহিদ হাসান,নেত্রকোণা থেকে :

নেত্রকোনার পূর্বধলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হালিমা খাতুন (৮৫) নামের এক অতিশীপর বৃদ্ধা নারী নিহত হয়েছে।

দূর্ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০টার দিকে পূর্বধলা বাজারের আপন মিষ্টান্ন ভান্ডার দোকানের সামনে।

নিহত হালিমা খাতুন পূর্বধলা উপজেলার সদর ইউনিয়নের তারাকান্দা গ্রামের মৃত আব্দুর রহমান এর স্ত্রী।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, পূর্বধলা বাজারে ছেলে লাল চাঁন এর চা স্টলে ছেলের সাথে দেখা করে হালিমা খাতুন মঙ্গলবার সকাল ১০টার দিকে পায়ে হেঁটে তারাকান্দা বাড়ীতে ফিরছিলেন। তিনি সাড়ে ১০টার দিকে পূর্বধলা বাজারের আপন মিষ্টান্ন ভান্ডার দোকানের সামনে পৌঁছলে পিছন দিক থেকে আসা ময়মনসিংহগামী (ঢাকা-মেট্রো-ট ১২-১৯৪৪) ট্রাকটি হালিমাকে চাপা দেয়। এতে ট্রাকের ডান পাশের চাকায় পিষ্ট হয়ে তার মাথার মগজ বের হয়ে যায়। ঘটনাস্থলে তিনি মারা যান। এ সময় ট্রাক চালক ট্রাক পেলে সুকৌশলে পালিয়ে যায়।

এ ব্যাপারে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রাশেদুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। পুলিশ ঘাতক ট্রাকটিকে থানায় নিয়ে আসে। নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

ঘন কুয়াশায় নসিমন-মোটরসাইকেল সংঘর্ষ, পিতা-পুত্র নিহত

অবৈধ অভিবাসন বন্ধে জেলা প্রশাসকরা ভূমিকা রাখতে পারেন: শামা ওবায়েদ

ভোরে ৪ থানা পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

কক্সবাজারে মা-মেয়েকে গলাকেটে হত্যা

গণঅভ্যুত্থানের ৬৫ হত্যাসহ ১১৩ মামলার তদন্তে সিআইডি

লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করলেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষাই বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

শান্তি প্রতিষ্ঠার জন্য তথ্যের সততা নিশ্চিতের অঙ্গীকার করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

অন্তর্বর্তী সরকারের দুর্নীতি অনুসন্ধানে প্রস্তুত দুদক

বঙ্গভবনে প্রথম কর্মদিবস, গার্ড অব অনার পেলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

Share via
Copy link