Sunday , 30 August 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

নারী উদ্যোক্তাকে প্রকাশ্যে মারধর, ভিডিও ভাইরাল

প্রতিবেদক
Newsdesk
August 30, 2026 10:06 pm

অপরাধচিত্র ডেস্ক: রাজবাড়ীতে ব্যবসায়িক বিরোধকে কেন্দ্র করে জাকিয়া সুলতানা নামের এক নারী উদ্যোক্তাকে প্রকাশ্যে লাঞ্ছিতমারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বা ভোক্তা অধিকারের অভিযানে ঘটেনি বরং অভ্যন্তরীণ ব্যবসায়িক বিরোধের জেরে ঘটেছে বলে জানা গেছেশনিবার (২৯ আগস্ট) দুপুরের দিকে রাজবাড়ী শহরের কাপড় বাজার এলাকায়ঘটনা ঘটে। ভুক্তভোগী জাকিয়া সুলতানা শহরের কাদেরিয়া মার্কেটের তৃতীয় তলায় ‘আস্থা পোশাক শিল্প’ নামের একটি প্রতিষ্ঠানের পরিচালক

কাপড় বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, জাকিয়া সুলতানার প্রতিষ্ঠানের এক নারী কর্মচারী বৃষ্টি খাতুন নিজে ব্যবসা শুরু করার উদ্যোগ নেন। এ নিয়ে বৃষ্টি ও জাকিয়া সুলতানার মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে জাকিয়া কাপড় বাজারের ব্যবসায়ী নেতাদের কাছে অভিযোগ করেন। পরে ব্যবসায়ী নেতাদের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়।

তবে শনিবার একই বিষয় নিয়ে আবারও ব্যবসায়ী নেতা আব্দুল আজিজ মণ্ডলের কাছে যান জাকিয়া সুলতানা। তিনি বিষয়টি মীমাংসা করতে অপারগতার কথা জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপর জাকিয়া সুলতানা শতাধিক নারীকে সঙ্গে নিয়ে মাইকসহ কাপড় বাজারের কাদেরিয়া মার্কেটের নিচতলায় মিছিল করেন বলে ব্যবসায়ীরা জানান। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কাপড় বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে প্রতিবাদ জানান। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে থানায় যান। প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর দোকানপাট খুলে দেয়া হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কাপড় বাজার ব্যবসায়ী সমিতির লোকজন মিছিল নিয়ে যাচ্ছেন। মিছিলের সামনে একজন নারী পুলিশ সদস্যের সঙ্গে জাকিয়া সুলতানাকে দেখা যায়। এ সময় পেছন থেকে কয়েকজন ব্যক্তি তাকে লাথি ও ঘুষি মারছেন। ভিডিওতে একাধিক ব্যক্তিকে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করতে দেখা যায়। রোববার (৩০ আগস্ট) দুপুরে কাপড় বাজারে গিয়ে ভিডিওতে দেখা ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে ব্যবসায়ীরা দাবি করেন, তারা বাইরের লোক। তবে তাদের পরিচয় সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

নির্যাতনের শিকার জাকিয়া সুলতানা বলেন, তিনি প্রায় ১২ বছর ধরে কাপড় বাজারে ব্যবসা করছেন। তার অভিযোগ, বিভিন্নভাবে তার প্রতিষ্ঠানের কর্মীদের অন্যরা প্রভাবিত করে নিয়ে যায়। তার দোকানের এক কর্মচারী গত ১৫ জুলাই মায়ের অসুস্থতার কারণ দেখিয়ে চাকরি ছেড়ে দেয়ার কথা জানান। তিনি ওই কর্মচারীকে আগস্ট মাস পর্যন্ত কাজ করার অনুরোধ করেছিলেন।

জাকিয়া আরও বলেন, গত ২২ আগস্ট তিনি জানতে পারেন, ওই কর্মচারী অন্য একটি দোকানে কাজ করার প্রস্তুতি নিচ্ছেন। বিষয়টি জানার পর তিনি ওই কর্মচারীকে ফোন করে তার দোকানে আর না আসতে এবং ১০ তারিখে বেতন নিয়ে যেতে বলেন।

তার অভিযোগ, এরপর তার দোকানে হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা ওই কর্মচারীকে বেতন দেয়ার জন্য চাপ সৃষ্টি করেন। বিষয়টি নিয়ে তিনি কাপড় বাজারের ব্যবসায়ী নেতাদের কাছে গিয়ে মামলা করার কথা জানালে তাকে মামলা করতে নিষেধ করা হয় বলে দাবি করেন তিনি।

জাকিয়া সুলতানা বলেন, এরই জেরে শনিবার তার নারী সহকর্মীরা কাপড় বাজারে মিছিল করেন। ওই সময় ব্যবসায়ীরা তাদের ওপর হামলা চালান। তাকে পুলিশ হেফাজতে নেয়ার পরও প্রকাশ্যে লাঞ্ছিত করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

পরীক্ষার হলে বই দেখে লেখার ভিডিও ভাইরাল
এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ করেছেন কি না জানতে চাইলে জাকিয়া বলেন, এখনো তিনি কোনো অভিযোগ করেননি। তবে প্রকাশ্যে তাকে যেভাবে লাঞ্ছিত করা হয়েছে, তাতে মামলা করা প্রয়োজন বলে তিনি মনে করেন। জাকিয়া আরও দাবি করেন, তার ২৬টি সাব-সেন্টারে প্রায় চার হাজার নারী কর্মী কাজ করেন।
রাজবাড়ী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির আহ্বায়ক বেনজির আহমেদ বলেন, ঘটনার খবর পেয়ে তিনি কাপড় বাজারে গিয়ে উভয়পক্ষকে শান্ত করার চেষ্টা করেন। ওই নারী উদ্যোক্তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন অভিযোগ শুনে আসছেন বলেও দাবি করেন তিনি।
বেনজির আহমেদ বলেন, ওই নারীর প্রতিষ্ঠানের এক কর্মচারী নিজে একটি দোকান দেয়ার উদ্যোগ নেন। কিন্তু জাকিয়া সুলতানা তাকে দোকান দিতে দিতে চাননি-এ বিষয় থেকেই বিরোধের সূত্রপাত বলে তিনি শুনেছেন। পরে কাপড় বাজারে মিছিল করার পর ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে প্রতিবাদ জানান।
তিনি বলেন, পরে রাজবাড়ী থানা পুলিশ এসে জাকিয়া সুলতানাকে নিরাপত্তা হেফাজতে নেয়। কাপড় বাজারের ব্যবসায়ীদের নিয়ে তিনি থানায় গেলেও কোনো পক্ষই লিখিত অভিযোগ দেয়নি। তবে কাপড় বাজারে ওই নারীকে আর ব্যবসা করতে দেয়া হবে না- এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামসুল হক বলেন, কাপড় বাজারের ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই লিখিত অভিযোগ দেয়নি। উভয়পক্ষ বসে বিষয়টি মীমাংসা করবে এমনটি তিনি শুনেছেন।

পুলিশ হেফাজতে থাকা অবস্থায় নারী উদ্যোক্তাকে মারধরের ভিডিও প্রসঙ্গে তিনি বলেন, পুলিশ এখনো ভিডিওটি দেখেনি। ভুক্তভোগী নারী এ বিষয়ে অভিযোগ দিলে পুলিশের পক্ষ থেকে যথাযথ আইনগত পদক্ষেপ নেয়া হবে।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

Share via
Copy link