Wednesday , 31 January 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

রাজনীতিতে নামছেন বিজয়

প্রতিবেদক
Newsdesk
January 31, 2024 12:11 pm


বিনোদন ডেস্ক :

দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়। তিনি দর্শকদের অনেক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। অভিনয়ের পাশাপাশি রাজনৈতিক মাঠেও দেখা যায় তাকে। এবার শুধু সিনেমাতে নয় রাজনৈতিক দল গঠনেরও প্রক্রিয়া শুরু করলেন দক্ষিণী এই অভিনেতা। জানা গেছে, ২০২৬ সালে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের আগেই রাজনীতিতে পা রাখবেন বিজয়। ইতোমধ্যেই দলের সভাপতি হিসেবেও নির্বাচিত হয়েছেন বিজয়। শিগগিরই জাতীয় নির্বাচন কমিশনের কাছে দলের নাম নথিভুক্ত করার জন্য সকল প্রস্তুতি শুরু হয়ে গেছে দলটির।

বিজয়ের রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ এক সদস্য বলেন, আমাদের দলের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে কাজ করছি। দলের নাম কী রাখা হয়েছে? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, তামিল নাড়ুর ঐহিত্য মাথায় রেখে দলের নাম নির্বাচন করা হয়েছে।

এদিকে নির্বাচন কমিশনের কাছে যাওয়ার আগে সম্প্রতি দলে পরিষদ বৈঠক হয়। সেখানে প্রায় ২০০ জন সদস্য উপস্থিত ছিলেন। দলের সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষও নিযুক্ত করা হয়ে গেছে।

পাশাপাশি দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিও গঠন করা হয়েছে বলে জানা গেছে।
থালাপাতি বিজয় অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লিও’। গত বছরের ১৯ অক্টোবর বিশ্বের ৫ হাজার ৬০০ প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি। মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি আয় করা তামিল সিনেমার তালিকায় শীর্ষে জায়গা করে নেয় এটি।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশের জনগণ ও রাজনৈতিক দল সিদ্ধান্ত নেবে নির্বাচন কবে: গোয়েন লুইস

কালেমা খচিত পতাকা নিয়ে বিভ্রান্তি কাম্য নয়: ধর্মমন্ত্রী

চাঁদাবাজ, সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে হবে : আইজিপি

ট্রাম্পের শুল্কে ঘনিষ্ঠ হচ্ছে ভারত-রাশিয়া, দিল্লি আসছেন পুতিন

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পিডি মুন্সী মো. হাচানুজ্জামান ৬ কোটি টাকার বিলে ঘুষ নেন দুই কোটি টাকা!

রাজধানীতে জাল নোট তৈরির কারখানায় অভিযান, গ্রেফতার ২

যে কারণে আফগান সিরিজ স্থগিত করল অস্ট্রেলিয়া

ছয় সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ

দলগুলো যাই বলুক, নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড আছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকায় ‘নকল’ অ্যানেসথেশিয়ার ওষুধ উদ্ধার, সারা দেশে অভিযানের নির্দেশ