Sunday , 18 February 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

মির্জা আব্বাসের জামিন

প্রতিবেদক
Newsdesk
February 18, 2024 6:25 pm


নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর রমনা মডেল থানার নাশকতার এক মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিনের আদালত ১০ হাজার টাকার মুচলেকায় জামিনের আদেশ দেন।

আসামি পক্ষের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরও বলেন, নাশকতার অন্যান্য মামলায় জামিন পেলে তবেই তিনি কারামুক্তি হতে পারবেন।

উল্লেখ্য, গত বছরের ৩১ অক্টোবর রাতে নাশকতার এক মামলায় ঢাকার শহীদবাগ থেকে মির্জা আব্বাসকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

সর্বশেষ - জেলার খবর