Monday , 12 May 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

দশ দিনে রেমিট্যান্স এলো ৯০ কোটি ডলার

প্রতিবেদক
Newsdesk
May 12, 2025 8:40 pm

নিজস্ব প্রতিবেদক :

চলতি মে মাসের প্রথম ১০ দিনে প্রবাসী আয় এসেছে ৯০ কোটি ৩৪ লাখ ৯০ হাজার ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ১১ হাজার ১১৩ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)।

সোমবার (১২ মে) এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।

মে মাসের ১০ দিনের প্রবাসী আয় ইতিবাচক ধারাতে রয়েছে। এই ১০ দিনে প্রতিদিন গড়ে প্রবাসী আয় এসেছে ৯ কোটি ৩ লাখ ৪৯ হাজার ডলার। আগের বছরের মে আসে প্রতিদিন গড়ে প্রবাসী আয় এসেছিল ৭ কোটি ৫১ লাখ ৬৪ হাজার ৩৩৩ ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৭ কোটি ৯০ হাজার ডলার। রাষ্ট্রায়ত্ত খাতের কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৯ কোটি ৮১ লাখ ৫০ হাজার ডলার। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৩ কোটি ৩৬ লাখ ৫০ হাজার ডলার। আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৬ লাখ ১০ হাজার ডলার।

একক সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে বেসরকারি ইসলামী ব্যাংকের মাধ্যমে ১৭ কোটি ৭১ লাখ ৪০ হাজার ডলার।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ