সোমবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৪ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

জিআই পণ্যের তালিকা প্রস্তুত করতে হাইকোর্টের নির্দেশ

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ১৯, ২০২৪ ৪:০৩ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশের জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন (জিআই) বা ভৌগোলিক নির্দেশক পণ্যের তালিকা করতে সরকারের সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আগামী ১৯ মার্চের মধ্যে এ তালিকা করার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ নির্দেশ দেন।

বাংলাদেশের টাঙ্গাইল শাড়ি ভারতের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার পর নতুন করে আলোচনা শুরু হয়েছে বাংলাদেশের জিআই পণ্য নিয়ে।

গত কয়েক বছরে বাংলাদেশের মোট ২১টি পণ্য জিআই হিসেবে নিবন্ধিত হলেও মোট ১৪টি পণ্যের জন্য নতুন করে আবেদন করা হয়েছে। এছাড়া, আবেদনের প্রক্রিয়ার মধ্যে রয়েছে আরও দুইটি পণ্য।

এর আগে রবিবার (১৮ ফেব্রুয়ারি) বাংলাদেশের সব জিআই পণ্যের তালিকা তৈরির নির্দেশনা চেয়ে হাইকোর্টে জনস্বার্থে রিট করেন টাঙ্গাইলের মেয়ে ব্যারিস্টার সারোওয়াত সিরাজ শুক্লা।

সম্প্রতি কয়েকশ বছরের পুরোনো টাঙ্গাইল শাড়িকে নিজেদের দাবি করে জিআই (জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন) পণ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে প্রতিবেশী দেশ ভারত। তারপর বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) টাঙ্গাইল শাড়িকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে শিল্প মন্ত্রণালয়।

কোনো পণ্যের জন্য আবেদন করার অর্থ এই নয় যে সেগুলো জিআই সনদ পাওয়ার মতো যোগ্য বা পাবেই। নানা রকম পরীক্ষা-নিরীক্ষার পর নির্ধারিত হয় যে কোন পণ্য এই তালিকায় উঠবে। যাচাই-বাছাইয়ের পর এগুলোর কোনোটি যদি জিআই সনদ পেয়ে যায়, তাহলে তখন সেগুলো বাংলাদেশের নিজস্ব পণ্য হিসেবে বিশ্ব দরবারে পরিচিতি লাভ করবে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

আরব সাগরে নিম্নচাপ: ইতিহাসে ভয়াবহ ঝড়ের শঙ্কা

৬ দিনের রিমান্ডে গোলাম দস্তগীর গাজী

সাংবাদিকদের ওপর হামলা-সহিংসতা বেড়েছে, কমেছে মামলা-গ্রেফতার

পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে উপাচার্য নিয়োগ হবে: শিক্ষা উপদেষ্টা

পদ্মা ব্যাংক লুটের এক নম্বর কারিগর ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মখা আলমগীর

নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চেয়েছেন ব্যবসায়ীরা: অর্থমন্ত্রী

পূবালী ব্যাংকের দুর্নীতিবাজ এমডি মোহাম্মদ আলীকে পুনরায় নিয়োগ দিতে ভয়ানক অপতৎপরতা

৩ দিন পরেই সিদ্ধান্ত হবে বাংলাদেশ কেমন চলবে: মির্জা ফখরুল

মামলায় নাম থাকলেই গণহারে গ্রেপ্তার নয়: আইজিপি

বঙ্গোপসাগরে জলদস্যুদের গুলিতে মাঝি নিহত, ১৯ জেলে অপহরণ