Friday , 23 February 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

প্রশ্নফাঁস নিয়ে প্রতারক চক্র গুজব ছড়াচ্ছে: ঢাবি উপাচার্য

প্রতিবেদক
Newsdesk
February 23, 2024 3:53 pm


ঢাবি প্রতিনিধি :

তিনদিন ধরে অনলাইন মাধ্যমে একদল প্রতারক চক্র ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মাঝে গুজব ছড়িয়ে আসছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

তিনি বলেন, ‘এই প্রতারক চক্রের মূল কাজ হলো আমাদের ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবক যারা এ সম্পর্কে জানেন না, তাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়া। এজন্যই তারা প্রশ্নফাঁসের গুজব ছড়াচ্ছে। তবে এখন পর্যন্ত এই চক্রের হাতে প্রতারিত হওয়ার কোনো অভিযোগ আমরা পাইনি।’

শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। ঢাবি উপাচার্য বলেন, ‘আমরা সবাইকে সতর্ক থাকার কথা জানিয়েছি। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গেও কথা হয়েছে। আশা করি, দ্রুত চক্রটি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হবে।’

উপাচার্যের দাবি, ‘পরীক্ষা শান্তিপূর্ণভাবে হয়েছে। বেলা ১১টায় ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরে একযোগে পরীক্ষা হয়েছে। বৃহস্পতিবার রাত ও শুক্রবার সকালে সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ভর্তি কমিটির সংশ্লিষ্টদের সঙ্গে আমার কথা হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

ঘোষণাপত্রের পর নির্বাচন বানচালের নতুন আভাস পাওয়া যাচ্ছে: গয়েশ্বর

যুবদলের সাবেক সভাপতি নীরবসহ ১০ নেতাকর্মীর কারাদণ্ড

পোপের অন্ত্যেষ্টিক্রিয়া : যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা

এআইয়ের চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়তার আশ্বাস অস্ট্রেলিয়ার

বনানীতে সড়ক অবরোধ সিএনজি চালকদের, তীব্র যানজটে দুর্ভোগ

সাবেক এমপি একরামের অস্ত্র-গুলি উদ্ধার

দুর্নীতির বিরুদ্ধে অভিযান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করে না : প্রধানমন্ত্রী

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের ৩ সহযোগী গ্রেপ্তার

আমরা কোনো দলকে দানব বানাতে সমর্থন করিনি: জিএম কাদের

মানিক মিয়া হত্যা মামলায় পলক তিন ও শাহ কামাল ২ দিনের রিমান্ডে