Monday , 4 March 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. ক্রীড়াঙ্গন
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গাইবান্ধা
  13. গাজীপুর
  14. চট্রগ্রাম
  15. চুয়াডাঙ্গা

সড়ক দুর্ঘটনায় অধ্যাপক ডা. শাখাওয়াত হোসেনের মৃত্যু

প্রতিবেদক
Newsdesk
March 4, 2024 7:05 pm


মানিকগঞ্জ প্রতিনিধি :

মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে প্রফেসর ডা. এ জেড এম শাখাওয়াত হোসেন (৬৭) নামে এক চিকিৎসকের মুত্যু হয়েছে। তিনি মানিকগঞ্জের মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান ছিলেন।

সোমবার সকালে মানিকগঞ্জের ভাটবাউড় এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন এই চিকিৎসক। প্রথমে তাকে কর্মস্থল মুন্নু মেডিকেল ও পরবর্তীতে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। দুপুর দেড়টার দিকে সেখানেই তিনি মারা যান। এ তথ্য নিশ্চিত করেছেন মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের উপ-পরিচালক ড. এস এম মনিরুজ্জামান।

উপ-পরিচালক জানান, ডা. এ জেড এম সাখাওয়াত সোমবার সকালে ধানমন্ডি থেকে ব্যক্তিগত গাড়ি নিয়ে কর্মস্থলে আসছিলেন। পথে মানিকগঞ্জের ভাটবাউর এলাকায় একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা বাস গাড়িকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। উদ্ধার করে তাৎক্ষণিক তাকে মুন্নু মেডিকেলে আনা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ডা. সাখাওয়াতকে এয়ার অ্যাম্বুলেন্সে এভারকেয়ার হাসপাতালে পাঠানো হয়। দুপুর দেড়টার দিকে তিনি মারা যান। সহকর্মীরা জানান, দুর্ঘটনায় ডা. সাখাওয়াতের মাথা,কান ও নাক দিয়ে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু বলেন, দুর্ঘটনার পর ঘাতক মিনি বাসের চালক ও হেলপার পালিয়ে যান। তবে ঘাতক বাস ও প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ২০১৭ সালের ৭ জুলাই থেকে তিনি মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে তিনি ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে হাসপাতালের ভাইস-প্রিন্সিপাল ছিলেন। ডা. এ জেড এম সাখাওয়াত হোসেনের বাড়ি মাদারীপুর সদরে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

শেখ হাসিনার বিচার চেয়ে ট্রাইব্যুনালে সাইদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালি

স্কুল ফিডিং প্রোগ্রামে ডিম যুক্ত করতে হবে: ফরিদা আখতার

দুর্যোগকবলিত জেলাগুলোতে সরকারের তৎপরতা অব্যাহত : অধিকাংশ এলাকায় বন্যা পরিস্থিতির উন্নতি

আটপাড়ায় সাংবাদিককন্যা সুমাইয়ার বৃত্তি লাভ, বড় হয়ে হতে চায় চিকিৎসক

স্প্যানিশ উদ্যোক্তারা বাংলাদেশে বিনিয়োগ করতে পারেন: প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে পিকআপ-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

পূর্ব-পশ্চিম সবার সঙ্গে আমাদের চমৎকার সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী

রাজধানী ও সিলেটের উত্তর-পূর্বাঞ্চলে ভূমিকম্প অনুভূত

নির্বাচন ‘জমে না ওঠায়’ সরকার দিশেহারা: রিজভী

বিএনপির স্বপ্ন ধুলোয় মিশে গেছে: কাদের