Monday , 18 March 2024 |
শিরোনাম:

মির্জাগঞ্জ ইউনিয়নে নির্বাচনী হাওয়া, জনসংযোগে আলোচনার কেন্দ্রে ফিরোজ আলম গোলদার

মাদকের অন্ধকার সাম্রাজ্য: ধ্বংস হচ্ছে প্রজন্ম, আড়ালে কারা গড়ছে অবৈধ সম্পদের পাহাড়?

ঠাকুরগাঁওয়ে মির্জা রুহুল আমিন স্মৃতি হাডুডু টুর্নামেন্ট সম্পন্ন, বিজয়ী ও রানার আপ দলের মাঝে পুরস্কার বিতরণ

আখাউড়ায় ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫। কার্যালয় ভাঙচুর।

ঠাকুরগাঁওয়ে গোবিন্দনগর ও নিশ্চিন্তপুর মৌজার মাঠ জরিপ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

অপপ্রচারের ঊর্ধ্বে পেশাদারিত্ব, আলোচনায় পুলিশ কর্মকর্তা গাজিউর রহমান

ইসলামী মূল্যবোধ জাগ্রত করতে সৈয়দপুরে যুব সমাজের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আরও ৪ জনের মৃত্যু

প্রতিবেদক
Newsdesk
March 18, 2024 3:48 pm


নিজস্ব প্রতিবেদক :

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ শিশুসহ আরও চার জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে।

সবশেষ যারা মারা গেছেন তারা হলেন-জহিরুল ইসলাম (৪০), মোতালেব (৪০), গোলাম রাব্বি (১১) ও সোলাইমান (৯)। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে রবিবার রাত থেকে সোমবার (১৮ মার্চ) সকালের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল।

তিনি বলেন, রাব্বির শরীরের ৯০ শতাংশ, সোলাইমানের ৮০ শতাংশ, জহিরুলের ৬৫ শতাংশ ও মোতালেবের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। মরদেহগুলো বার্নের মর্গে রাখা হয়েছে। স্বজনদের কাছে হস্তান্তরের জন্য আইনি প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত ১৩ মার্চ সন্ধ্যা ৬টার দিকে গাজীপুরের কালিয়াকৈরের তেলিরচালা এলাকার শফিক খানের টিনশেড কলোনির সামনে এ সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে।

সর্বশেষ - জেলার খবর