Friday , 13 November 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

অপপ্রচারের ঊর্ধ্বে পেশাদারিত্ব, আলোচনায় পুলিশ কর্মকর্তা গাজিউর রহমান

প্রতিবেদক
Newsdesk
November 13, 2026 1:03 pm

রাজশাহী প্রতিনিধি: একজন পুলিশ কর্মকর্তার পরিচয় কি তাঁর রাজনৈতিক পরিবারের পরিচয়ে, নাকি দীর্ঘ কর্মজীবনের সততা, দক্ষতা, দায়িত্ববোধ ও পেশাদারিত্বে? সামাজিক যোগাযোগমাধ্যমে নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, খুলনা এলাকার কয়েকটি ফেইক আইডি থেকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. গাজিউর রহমানকে ঘিরে মিথ্যা ও নেতিবাচক প্রচারণা নতুন করে এই প্রশ্ন সামনে এনেছে। অচেনা অপরিচিত লোকের আইডি থেকে যাচাই-বাছাই ছাড়া ব্যক্তিগত আক্রমণ, পরিচয় গোপন করে অভিযোগ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে চরিত্রহননের চেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন তাঁর নিজ এলাকা, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলের সঙ্গে সংশ্লিষ্ট শতশত মানুষ।

সম্প্রতি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একটি কক্ষে অভিযান চালিয়ে ছাত্রলীগের ২ নেতাকে গ্রেপ্তারের ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে গাজিউর রহমানকে নিয়ে ঐসব এলাকার কয়েকটি ফেইক ফেসবুক আইডি থেকে একই পোস্ট কয়েকজন কপি পেস্ট করে ফেসবুকে ছড়ানোর চেষ্টা করলে তীব্র ক্ষোভে ফুঁসে ওঠে নেটিজেনরা। তারা ঐ আইডিগুলোতে গাজিউর রহমান সম্পর্কে পজিটিভ কমেন্ট করলে সেগুলো তারা ডিলিট করতে থাকে। এক পর্যায়ে সাধারণ মানুষ তাদের নিজ নিজ আইডি থেকে এরকম জনবান্ধব পুলিশ অফিসারের স্বপক্ষে শতশত পোস্ট করতে থাকে। ফেইক এবং যেসকল এলাকায় কখনও তিনি চাকরি করেন নি সেসব এলাকার লোকজনের এসব প্রচারণার পেছনে উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলছেন সচেতন নাগরিকরা। তাঁদের বক্তব্য, কোনো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা তদন্ত ও প্রমাণের মাধ্যমে নিষ্পত্তি হওয়া উচিত। ব্যক্তিগত আক্রমণ কিংবা পরিচয় গোপন করে অপপ্রচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

মেধা ও অধ্যবসায়ের মধ্য দিয়ে উঠে আসা একজন কর্মকর্তা গাজিউর রহমান।

রাজশাহী জেলার বাগমারা থানার সন্তান মো. গাজিউর রহমানের বেড়ে ওঠা রাজশাহী ও বগুড়ার জনপদে। বর্তমানে তিনি বগুড়া সদরের পিটিআই মোড় এলাকায় বসবাস করেন। শিক্ষাজীবনের শুরু থেকেই মেধাবী হিসেবে পরিচিত ছিলেন তিনি। স্কুলজীবনের সকল শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। বাগমারার বান্ধাইখাড়া থেকে এসএসসি এবং দুর্গাপুরের দাওকান্দি কলেজ থেকে এইচএসসি পাস করেন।

২০০০ থেকে ২০০৫ সাল পর্যন্ত বগুড়ার ঐতিহ্যবাহী সরকারি আজিজুল হক কলেজের ইংরেজি বিভাগে অধ্যয়ন করে বিএ অনার্স ও এমএ সম্পন্ন করেন। তাঁর সহপাঠীগণ জানান তিনি এমএ পরীক্ষায় ইংরেজি বিভাগে প্রথম স্থান অর্জন করেন। পরবর্তী সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমপিএস ডিগ্রি অর্জন করেন।

শিক্ষাজীবনের এই সাফল্যকে পুঁজি করেই তিনি পেশাগত জীবনে প্রবেশ করেন।২০১১ সালে ড. সাদাত হোসেন পিএসসির চেয়ারম্যান থাকাকালীন তিনি ২৯তম বিসিএস পুলিশে যোগদান করেন। বেসিক ট্রেনিং শেষে তিনি ২০১৩ সালের মার্চের শেষে তিনি বগুড়ায় সহকারী পুলিশ সুপার (হেডকোয়ার্টার্স) হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর বগুড়ার বিভিন্ন সার্কেল, মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টার, বগুড়া এপিবিএন, শেরপুর সার্কেল এবং নওগাঁ জেলা পুলিশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ২০২১ সালের জুন থেকে ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত তিনি নওগাঁ জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৫ সালের এপ্রিল থেকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশে অতিরিক্ত উপপুলিশ কমিশনার হিসেবে কর্মরত রয়েছেন। এর মধ্যে তিনি সুপারনিউমারারি পদে পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়েছেন।

রাজনৈতিক পরিচয়ের অভিযোগ, পদোন্নতি ও হয়রানির অভিজ্ঞতা

তার এলাকার মানুষের মতে গাজিউর রহমানের পরিবারের একাধিক সদস্য বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। বড় ভাই ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। তাঁর দুই চাচা ও মামা বিএনপির নেতা মর্মে জানা গেছে।

তবে পরিবারের রাজনৈতিক পরিচয়কে একজন পুলিশ কর্মকর্তার পেশাগত পরিচয়ের সঙ্গে এক করে দেখার বিরোধিতা করছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা। তাঁদের মতে, একজন কর্মকর্তার কর্মদক্ষতা ও দায়িত্ব পালনের মূল্যায়ন হওয়া উচিত তাঁর ব্যক্তিগত কাজের ভিত্তিতে, পরিবারের রাজনৈতিক অবস্থানের ভিত্তিতে নয়।

গাজিউর রহমানের পরিচিতরা দাবি করেন আওয়ামী লীগ সরকারের সময় তাঁকে বিএনপি-জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে বিভিন্নভাবে বিব্রত ও হয়রানির পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। তাঁদের ভাষ্য অনুযায়ী, সরকারি আজিজুল হক কলেজে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ তুলে পুলিশ সদর দপ্তরে লিখিত অভিযোগ দেওয়ার পর দীর্ঘ সময় তাঁকে নানা জটিলতা মোকাবিলা করতে হয়েছে। একই সময়ে তাঁর ব্যাচের সহকর্মীদের সঙ্গে পদোন্নতি না পাওয়ার বিষয়টিও তাঁর কর্মজীবনে হতাশার কারণ হয়ে দাঁড়ায় বলে জানিয়েছেন তার পরিচিত জনেরা।

এ ছাড়া বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়ার বিরুদ্ধে করা অর্থসংক্রান্ত মামলায় খালাসের পর বগুড়া জেলা বিএনপির তৎকালীন সভাপতি ভিপি সাইফুলের সঙ্গে দায়িত্ব পালনরত অবস্থায় তাঁর মিষ্টি খাওয়ার একটি ছবি জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়েছিল। ওই ছবিকে কেন্দ্র করেও পরবর্তী সময়ে তাঁকে নানা প্রশ্ন ও সমস্যার মুখোমুখি হতে হয়েছে।

এক অভিযোগ থেকে আরেক অভিযোগ—কেন বারবার বিতর্ক?

তার শুভাকাঙ্ক্ষীদের প্রশ্ন, রাজনৈতিক পরিচয়ের অভিযোগের পর এবার তাঁকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলের বন্ধু হিসেবে পরিচিত করার অপচেষ্টা চালাচ্ছে কারা? তাঁদের দাবি, এসব প্রচারণার পেছনে উদ্দেশ্যপ্রণোদিত স্বার্থ থাকতে পারে।

তারা প্রশ্ন তোলেন, যারা ভুয়া বা পরিচয় গোপন করা আইডি থেকে জার্মানি বা মুন্সীগঞ্জ থেকে তাঁর বিরুদ্ধে নানা তথ্য ছড়াচ্ছেন, তাঁরা তাঁকে ব্যক্তিগতভাবে কতটুকু চেনেন? তাঁর সঙ্গে কখনো কথা বলেছেন কি না, তাঁর দীর্ঘ কর্মজীবন সম্পর্কে সরাসরি খোঁজ নিয়েছেন কি না? কোনো অভিযোগ থাকলে যথাযথ কর্তৃপক্ষের কাছে তথ্য-প্রমাণসহ উপস্থাপন না করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত আক্রমণ কেন?

তাঁদের ভাষ্য, দীর্ঘ ১৬ বছরের বেশি কর্মজীবনে তিনি পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠা ও পেশাদারিত্ব বজায় রাখার চেষ্টা করেছেন। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে থেকে একজন পেশাদার পুলিশ কর্মকর্তা হিসেবেই কাজ করেছেন তিনি।

৫ আগস্ট-পরবর্তী পুলিশ: মনোবল ফেরানোই এখন বড় চ্যালেঞ্জ

২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশের পুলিশ বাহিনী এক কঠিন সময় অতিক্রম করেছে। বিভিন্ন ঘটনায় বাহিনীর ভাবমূর্তি, জনআস্থা ও সদস্যদের মনোবল নিয়ে ব্যাপক প্রশ্ন তৈরি হয়। সেই পরিস্থিতিতে পুলিশকে আবারও জনবান্ধব, দায়িত্বশীল, জবাবদিহিমূলক ও পেশাদার প্রতিষ্ঠানে পরিণত করা সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি।

পুলিশ বাহিনীর ইতিহাস শুধু আইন প্রয়োগের ইতিহাস নয়; অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিত করা, দুর্যোগ ও সংকটে মানুষের পাশে দাঁড়ানো এবং রাষ্ট্রের স্থিতিশীলতা রক্ষায় দায়িত্ব পালনের ইতিহাসও।

এ ক্ষেত্রে একজন কর্মকর্তাকে রাজনৈতিক পরিচয়ের লেবেল দিয়ে বিচার না করে তাঁর দায়িত্ব পালনের রেকর্ড, আচরণ, সততা, মানবিকতা ও জবাবদিহির ভিত্তিতে মূল্যায়ন করা জরুরি। একইভাবে কোনো কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ উঠলে সেটিও উপেক্ষা করার সুযোগ নেই। অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা নেওয়াই আইনের শাসনের পরিচয়।

অপপ্রচার নয়, অভিযোগের তদন্ত ও আইনের প্রয়োগ চান সচেতন নাগরিকরা

গাজিউর রহমানকে ঘিরে সাম্প্রতিক প্রচারণার ঘটনায় তাঁর নিজ এলাকা, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলের সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন। তাঁদের মতে, একজন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ থাকলে তথ্য-প্রমাণসহ যথাযথ কর্তৃপক্ষের কাছে তা তুলে ধরা উচিত। কিন্তু ব্যক্তিগত আক্রমণ, যাচাইহীন তথ্য প্রচার এবং মিথ্যা রাজনৈতিক ট্যাগ লাগিয়ে কাউকে হেয় করার প্রবণতা সমাজ ও রাষ্ট্রের জন্য ইতিবাচক নয়।

তাঁরা আরও বলেন, পুলিশের মনোবল দুর্বল করে দেওয়া কিংবা কোনো বাহিনীর সদস্যদের মধ্যে অস্থিরতা তৈরির চেষ্টা থাকলে তা অবশ্যই গুরুত্বের সঙ্গে দেখতে হবে। অভিযোগের ক্ষেত্রে যেমন প্রমাণ জরুরি, তেমনি অভিযোগকারীর অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতাও সম্মান করতে হবে।

সচেতন মহলের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা পরিচয় ব্যবহার করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কারও বিরুদ্ধে মানহানিকর তথ্য ছড়ানোর প্রমাণ পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।

একজন পুলিশ কর্মকর্তার প্রকৃত পরিচয় তাঁর পরিবারের রাজনৈতিক পরিচয় নয়, কোনো ব্যক্তির সঙ্গে ছবি নয় কিংবা ফেসবুকের প্রচারণাও নয়। তাঁর পরিচয় নির্ধারিত হবে দায়িত্ব পালনের সততা, পেশাদারিত্ব, মানবিকতা, সাহসিকতা ও জনসেবার মধ্য দিয়ে।

পুলিশ বাহিনীকে শক্তিশালী করতে হলে যেমন অনিয়মের বিরুদ্ধে কঠোর হতে হবে, তেমনি সৎ ও দায়িত্বশীল কর্মকর্তাদের ন্যায্য মূল্যায়ন এবং পেশাগত নিরাপত্তাও নিশ্চিত করতে হবে। অপপ্রচার নয়, প্রমাণ; রাজনৈতিক তকমা নয়, পেশাগত যোগ্যতা; ব্যক্তিগত আক্রমণ নয়, আইনের শাসন-এই নীতিই হোক একটি গণতান্ত্রিক ও জনবান্ধব পুলিশ ব্যবস্থার ভিত্তি।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে ৫ কার্যদিবসের মধ্যে কমিটি: স্বরাষ্ট্র উপদেষ্টা

ইন্টারনেট বন্ধ করে গণহত্যার ‘মাস্টারমাইন্ড’ জয়: তাজুল ইসলাম

আমেরিকার সঙ্গে আমাদের কোনো ‘গোপন চুক্তি’ নেই: পররাষ্ট্রমন্ত্রী

টি-টোয়েন্টি বিশ্বকাপে যত হ্যাটট্রিক

কক্সবাজারে রিসোর্টের আগুনে মৃত্যু বেড়ে ৬

ফরিদপুরে কালীবাড়ি মন্দিরের কালীমূর্তি চুরি, ৪ চোর গ্রেপ্তার

সারাদেশেই বাড়বে তাপমাত্রা

কোনো চাঁদাবাজ-দখলবাজের জায়গা বিএনপিতে হবে না: ইঞ্জিনিয়ার ইশরাক

চব্বিশের গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে সুনির্দিষ্ট রূপ দিতে চায় কমিশন : আলী রীয়াজ

একীভূত হতে যাওয়া ৫ ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক বসিয়েছে বাংলাদেশ ব্যাংক