Monday , 28 September 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

ফরিদপুরে কালীবাড়ি মন্দিরের কালীমূর্তি চুরি, ৪ চোর গ্রেপ্তার

প্রতিবেদক
Newsdesk
September 28, 2026 12:17 am

মিজানুর রহমান ফরিদপুর:  ফরিদপুর শহরের ঐতিহ্যবাহী পুরাতন কালীবাড়ি মন্দির থেকে চুরি হওয়া কষ্টিপাথরের কালীমূর্তি, স্বর্ণ-রৌপ্যের অলংকার ও বিভিন্ন প্রতিমা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার ছয় দিনের মধ্যে কালীমূর্তিসহ অধিকাংশ মালামাল উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) ফরিদপুর জেলা পুলিশের আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজি।পুলিশ জানায় গত ১৯ সেপ্টেম্বর রাতে পূজা শেষে মন্দিরে তালা দিয়ে চলে যান সেবায়েত কমিটির সভাপতি কুশল চক্রবর্তী। পরদিন সকালে মন্দিরের তালা কাটা ও দরজা খোলা দেখতে পান তিনি। পরে কালীমূর্তি স্বর্ণালংকার পিতলের প্রতিমা রৌপ্যের অলংকার চুরির বিষয়টি জানা যায়। ঘটনায় ২০ সেপ্টেম্বর কোতোয়ালি থানায় মামলা করা হয়।

তদন্তে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় আলফাডাঙ্গার আসাদুজ্জামান সাদ্দাম, তার মা সাজেদা বেগম, বোয়ালমারীর আল আমিন মোল্লা ও আতিয়ার রহমানকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশের ভাষ্য অনুযায়ী, সাজেদা বেগমের বাড়ির রান্নাঘরের মাটির নিচ থেকে স্বর্ণ-রৌপ্যের অলংকার ও ছয়টি পিতলের প্রতিমা উদ্ধার করা হয়। আর সাদ্দাম ও আল আমিনের দেওয়া তথ্যের ভিত্তিতে বোয়ালমারীর রুপাপাত এলাকার একটি বাড়ির পেছনে মাটির নিচে পুঁ-তে রাখা প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথরের কালীমূর্তি উদ্ধার করা হয়।

এ ছাড়া একটি জুয়েলারি দোকান থেকে চুরি হওয়া অলংকার গলিয়ে তৈরি করা প্রায় আট আনা স্বর্ণ উদ্ধার করা হয়েছে।পুলিশ জানায়, উদ্ধার হওয়া সব আলামত মামলায় জ-ব্দ করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

সর্বশেষ - জেলার খবর