Sunday , 16 March 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

কোনো চাঁদাবাজ-দখলবাজের জায়গা বিএনপিতে হবে না: ইঞ্জিনিয়ার ইশরাক

প্রতিবেদক
Newsdesk
March 16, 2025 8:47 pm

নিজস্ব প্রতিবেদক :

বিএনপি চেয়ারপার্সনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, ‘কোনো চাঁদাবাজ-দখলবাজের জায়গা বিএনপিতে হবে না। চাঁদাবাজদের যারা জোর খাটিয়ে মার্কেট দখল করবে, তাদের কারণে আমরা কলঙ্কিত হবো; তা আর হতে দেওয়া হবে না।’

বরিবার (১৬ মার্চ) রাজধানীর পুরান ঢাকার সুরিটোলায় ৩১ দফা নিয়ে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ইঞ্জিনিয়ার ইশরাক আরও বলেন, আমরা দেখছি, একটি সুপরিকল্পিতভাবে এবং সংঘবদ্ধ হয়ে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। একটা দুইটা ঘটনা হলে ১০টা ২০টা প্রচার করা হচ্ছে। যেটা এমন ভাবে লেখা হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা হচ্ছে যেন আমাদের সুনাম ক্ষুন্ন হয় এবং জনগণের মাঝে বিরূপ প্রতিক্রিয়া পড়ে।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আমাদের মধ্যে কেউ কেউ কি অপকর্মে লিপ্ত হয়নি। আমাদের যেভাবে আচরণ হওয়া উচিত, আমাদের মাঝে কি দোষ ত্রুটি বা ত্রুটি-বিচ্যুতি হয়নি। একটা দুইটা ঘটনা ঘটতেই পারে। বিএনপি বৃহৎ একটি দল। সব দলই কমবেশি কিছু করছে। কিন্তু, বিএনপি যেহেতু বড় দল, তাই দেখা যাচ্ছে বেশি।

আমাদের এখন সচেতন হওয়ার সময় এসেছে। সামনে নির্বাচনের বিকল্প নেই। তাই জনগণের মন জয় করে আমাদের রাজনীতি করতে হবে। একজন দুইজন যারা আমাদের সুনাম ক্ষুন্ন করার জন্য অপকর্ম করছে তাদেরকে কোনোভাবেই দলে রাখতে পারবো না। আন্দোল সংগ্রামে আমরা যারা রাজপথে ছিলাম, একজন দুইজনের জন্য আমরা সবাই গালি খেতে পারবো না। এখনই এদেরকে চিহ্নিত করে দল থেকে বের করে দিতে হবে।

তিনি আরও বলেন, আমরা যারা ১৬/১৭ বছর কষ্ট করেছি খেয়ে না খেয়ে রাজপথে থেকে আন্দোলন করেছি, প্রয়োজনে আরও ১০ বছর আমরা একইভাবে জীবন যাপন করবো। জনগণের জন্য যে রাজনীতি আমরা শুরু করেছিলাম সে আদর্শ থেকে বের হতে পারবো না।

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

দ্রুত সময়ে শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণে আসবে: শ্রম উপদেষ্টা

যেকোনো মূল্যে ভোট কেন্দ্রের পরিস্থিতি সুন্দর রাখতে হবে: সিইসি

কয়েক ঘন্টার ব্যবধানে সিরিয়াতে ইসরাইলের ৬০ বার হামলা: এনজিও

শিগগিরই জুলাই সনদ বাস্তবায়নে ‘মনঃপূত’ সিদ্ধান্ত: আসিফ নজরুল

ঢাকাসহ সারা দেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন

মন্ত্রণালয় ও দফতরের কাছে বিদ্যুৎ বিভাগের পাওনা ১৮৯৩ কোটি টাকা

মন্ত্রণালয় ও দফতরের কাছে বিদ্যুৎ বিভাগের পাওনা ১৮৯৩ কোটি টাকা

ভোরের পাতা সম্পাদক এরতেজা হাসানের রিমান্ড চায় পিবিআই

ইউটার্ন নেওয়ায় ঢাবি শিক্ষার্থীকে দলবল নিয়ে ছাত্রলীগ নেতার ‘মারধর’

ইউটার্ন নেওয়ায় ঢাবি শিক্ষার্থীকে দলবল নিয়ে ছাত্রলীগ নেতার ‘মারধর’

রোহিঙ্গাদের জন্য সহায়তা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র: প্রেস উইং

পিএফআই ও ধানমন্ডি সিকিউরিটিজের পর্ষদের দেশত্যাগে নিষেধাজ্ঞা