Wednesday , 20 March 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

নীলফামারীতে পিকআপের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল অটোরিকশা, নিহত ২

প্রতিবেদক
Newsdesk
March 20, 2024 2:16 pm

নীলফামারী প্রতিনিধি :

নীলফামারীতে পিকআপভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

বুধবার (২০মার্চ) সকাল ৮টার দিকে নীলফামারী-সৈয়দপুর মহাসড়কের জোড়জিগা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সৈয়দপুরের বাঙ্গালীপুরের নিজপাড়া এলাকার রিয়াজ উদ্দীনের ছেলে আবু তাহের (৫৭) ও নওগাঁর খাস নওগাঁ এলাকার আসাদ আলী প্রামাণিকের ছেলে নুরে আলম সিদ্দিকী। আবু তাহের জলঢাকা মৎস্য অফিসের অফিস সহায়ক ও নুরে আলম সিদ্দিকী মার্কেন্টাইল ব্যাংক নীলফামারী শাখায় কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সৈয়দপুর শহর থেকে চার যাত্রী নিয়ে একটি অটোরিকশা নীলফামারীর দিকে যাচ্ছিল। এ সময় সৈয়দপুর-নীলফামারী মহাসড়কের জোড়জিগা এলাকায় পিছন থেকে নীলফামারীগামী একটি পিকআপভ্যান ওই অটোরিকশায় ধাক্কা দেয়। এতে অটোরিকশা দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। পরে ৯৯৯ এ ফোন পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

আরও পড়ুন: বেপরোয়া গতির পিকআপের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

নারী বহুমুখী শিক্ষা কেন্দ্রের ম্যানেজার দলিলুর রহমান বলেন, হঠাৎ বিকট শব্দ শুনে অফিসে থেকে বের হয়ে দেখি কয়েকজন পড়ে আছেন রাস্তায়। পরে ৯৯৯ এ ফোন দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি থানায় নেয়া হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান ওসি।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

সার্ক কার্যকর করতে বাংলাদেশ-নেপাল একমত

ইউএনওর সামনে পুলিশকে লাথি, বিএনপি নেতার ছেলের বিরুদ্ধে মামলা

সীমান্ত রক্ষায় বিজিবিকে স্মার্ট প্রযুক্তিতে সজ্জিত করা হচ্ছে : প্রধানমন্ত্রী

চাচা-চাচিকে বাবা-মা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় সরকারি চাকরি, দুদকের মামলা

শিক্ষার্থীদের জন্য সুখবর: গণিত ও বিজ্ঞানের ভীতি কমাতে চালু হচ্ছে নতুন পদ্ধতি।

দাবি আদায় না হওয়া পর্যন্ত ইসির সামনে থেকে যাবো না: ছাত্রদল সভাপতি

সবজির বাজারে আগুন, মাছের দামও চড়া

নির্বাচন বানচাল করার কোনো শক্তি কারও নেই: প্রেস সচিব

ঈদে দৌলতদিয়া-পাটুরিয়ায় বাড়ানো হচ্ছে ফেরি: বিআইডব্লিউটিসি

ঐকমত্য কমিশনের আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি: আলী রীয়াজ