বুধবার , ২০ মার্চ ২০২৪ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

হাসপাতালে ভর্তি সব্যসাচী

প্রতিবেদক
Newsdesk
মার্চ ২০, ২০২৪ ২:১৭ অপরাহ্ণ


বিনোদন ডেস্ক :

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা।

এদিকে, টলিপাড়ায় এ খবর জানার সাথে সাথেই চিন্তা পরে গেছেন সবাই।

এদিকে, সব্যসাচীর কী হয়েছে তা জানতে সব্যসাচীর স্ত্রী মিঠু চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করা হলে, এ বিষয়ে খুব বেশি কথা বলতে রাজি হননি। তবে সব্যসাচী যে হাসপাতালে ভর্তি সেই বিষয়ে নিশ্চিত করেছেন।

সম্প্রতি পুত্র গৌরব ও পুত্রবধূ ঋদ্ধিমা ঘোষের সন্তান ধীরের অন্নপ্রশনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সব্যসাচী। নিজে দাঁড়িয়ে থেকে সব কিছুর তদারকি করেছেন। নাতির সঙ্গে সময় কাটাতে যে পছন্দ করেন সব্যসাচী, সে কথাও এর আগে আনন্দবাজার অনলাইনকে জানিয়েছিলেন গৌরব। আপাতত সব্যসাচীর শারীরিক অসুস্থতার খবরে চিন্তিত অনুরাগীদের একাংশ।

গত বছর শোনা গিয়েছিল, সব্যসাচী নাকি আর অভিনয় করবেন না। বাংলাদেশের একটি সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়েছিলেন অবসর নেয়ার কথা। তবে, পরে তিনি আনন্দবাজার অনলাইনকে জানান, তার বক্তব্যের অন্য মানে বার করা হয়েছে। অভিনয় কম করলেও তিনি যে অবসর গ্রহণ করেননি, সে কথাও স্পষ্ট করেছিলেন অভিনেতা। সম্প্রতি জানা গিয়েছে, তিনি শুভ্রজিৎ মিত্র পরিচালিত ‘দেবী চৌধুরাণী’ ছবিতে অভিনয় করছেন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

জাতিসংঘ মানবাধিকার কমিশনকে সহযোগিতার আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার

বিএসএমএমইউ থেকে বাদ বঙ্গবন্ধু, ব্যানারে নতুন নাম ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়’

মিয়ানমার জান্তা প্রধানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করলেন আইসিসি প্রসিকিউটর

ভোটের হার ৪১ দশমিক ৮, চ্যালেঞ্জ করলে ইসি প্রস্তুত: সিইসি

সেপ্টেম্বরে বাজারে আসতে পারে ক্যান্সারের টিকা

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩৫ জন দগ্ধ

ভুল সিদ্ধান্তে বিএনপি নামক দলটি ক্ষতিগ্রস্ত হয়েছে : নানক

পাবলিক উচ্চ বিদ্যালয়ে কর্মচারী নিয়োগে ঘুষ নেওয়ার অভিযোগ

নির্বাচন ‘জমে না ওঠায়’ সরকার দিশেহারা: রিজভী

প্রধান বিচারপতির বাসভবনসহ ৯ স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ