শুক্রবার , ২৯ মার্চ ২০২৪ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

বেনাপোলে ৭০ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার, পাচারকারী আটক

প্রতিবেদক
Newsdesk
মার্চ ২৯, ২০২৪ ৩:১৫ অপরাহ্ণ

বেনাপোল প্রতিনিধি :

যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৬টি স্বর্নের বার উদ্ধর করা হয়েছে। পাচারকারী মনোর উদ্দিনের পায়ূপথে এ বার পাওয়া যায়। তাকে আটক করেছে বিজিবি সদস্যরা। আটক পাচারকারী মনোরউদ্দিন বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের কদর আলীর ছেলে।

বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে স্থানীয় মসজিদবাড়ী বিজিবি চেকপোষ্টের সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের কমান্ডার সুবেদার মাহাবুবুর রহমানের নেতৃত্বে সীমান্তের মেইন পিলার সংলগ্ন মসজিদবাড়ি বিজিবি চেকপোষ্ট এলাকা থেকে ওই স্বর্ন পাচারকারীকে আটক করা হয়েছে। একটি ইজিবাইকে করে ভারতে পাচারের উদ্দেশে সীমান্তের দিকে যাচ্ছিল মনোরউদ্দিন।

সন্দেহজনকভাবে আটকের পর তার শরীরে তল্লাশি চালিয়ে প্রথমে কোন স্বর্ন পাওয়া যায়নি। পরে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে তার পায়ূপথে স্বর্ণের বারগুলো রয়েছে। বেনাপোল বাজারে রজনী ক্লিনিকে স্ক্যান করে তার পায়ূপথে ৬ পিস স্বর্ণের বারের অস্তিত্ব পাওয়া যায় । যার ওজন ৭০০ গ্রাম এবং বাজার মূল্য আনুমানিক ৭০ লাখ টাকা।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল খুরশিদ আনোয়ার স্বর্নসহ একজন পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত স্বর্ণের চালানটি যশোর ট্রেজারিতে এবং আসামীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

সাংবাদিক নির্যাতনে সর্বোচ্চ ৫ বছরের জেল

ভুয়া বিল ভাউচারে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালকের বিরুদ্ধে

কক্সবাজারে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১, নারীসহ আহত ২

অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

মিটফোর্ডে হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে : আসিফ নজরুল

রাজনৈতিক নয়, অপরাধজনিত সংশ্লিষ্টতায় বিএনপি নেতাদের গ্রেপ্তার : আইনমন্ত্রী

বিশ্ববিদ্যালয়ে নিপীড়ন বিরোধী সেল থাকলেও কার্যকর নয়

রেললাইনে বসে আড্ডা, ট্রেনে কাটা পড়ে প্রান গেল তিন বন্ধুর

ভারী বৃষ্টিতে রাজধানীজুড়ে যানজট, জলাবদ্ধতায় চরম ভোগান্তি

তামিমের ৮ হাজার রান