Friday , 17 May 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

পুলিশের কঠোর পরিশ্রমে জঙ্গীবাদ-সন্ত্রাসবাদ সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে : আইজিপি

প্রতিবেদক
Newsdesk
May 17, 2024 4:27 pm


সুনামগঞ্জ প্রতিনিধি :

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ‘সারাদেশে জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ ধমনে পুলিশ সাফল্যজনক ভূমিকা পালন করেছে। আমাদের কঠোর পরিশ্রমে বর্তমানে জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে। পুলিশ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়াস চালিয়ে যাচ্ছে।’

শুক্রবার দুপুরে সুনামগঞ্জ লঞ্চঘাট এলাকায় শহর পুলিশ ফাঁড়ির নবনির্মিত ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আইজিপি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী সময়ে সময়ে বাংলাদেশ পুলিশের জনবল বৃদ্ধি করেছেন। তিনি লজিস্টিক, ইকুয়েপমেন্ট আমাদেরকে দিয়েছেন। দেশে-বিদেশে ট্রেনিংয়ের মাধ্যমে বাহিনীকে ডিজিটাল বাংলাদেশের উপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলেছেন। প্রযুক্তির জ্ঞান থাকায় ৯০ ভাগ মামলা ডিটেক্ট করতে আমরা সক্ষম হই।’
এসময় উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, এসএমপির পুলিশ কমিশনার জাকির হোসেন, সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার এহসান শাহ প্রমুখ।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী

ইউক্রেনে হামলা, অল্পের জন্য বেঁচে গেলেন জেলেনস্কি

রাজশাহীতে পিস্তল পরিষ্কার করার সময় গুলিবিদ্ধ পুলিশ সদস্য

২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্য: সেতুমন্ত্রী

৩০ জুনেই হবে এইচএসসি পরীক্ষা

ভারত-পাকিস্তান সংঘাত : আতঙ্কে শুরুতেই ঢালাও দরপতন শেয়ারবাজারে

কারামুক্ত শীর্ষ সন্ত্রাসীরা নজরদারিতে: ডিএমপি কমিশনার

​নগরকান্দায় সৈয়দা সাজেদা চৌধুরী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে সরাসরি জাহাজ চলবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

মানুষকে সচেতন করতে সব করবে সরকার: তথ্য উপদেষ্টা