Tuesday , 4 June 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

বাংলাদেশি শ্রমিকদের জন্য সময়সীমা বাড়াবে না মালয়েশিয়া

প্রতিবেদক
Newsdesk
June 4, 2024 8:40 pm


আন্তর্জাতিক ডেস্ক :

বাংলাদেশি শ্রমিকদের জন্য মালেশিয়ায় প্রবেশের সময়সীমা না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। মঙ্গলবার মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুসন ইসমাইল এ তথ্য জানিয়েছেন।

প্রায় ১৭ হাজার বাংলাদেশি কর্মীর মালয়েশিয়ায় যেতে সর্বশেষ সময় ছিল ৩১ মে। এটি এক সপ্তাহ বাড়ানোর জন্য সপ্তাহখানেক আগে মালয়েশিয়া সরকারকে অনুরোধ করছিল প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

মালয়েশিয়ার সংবাদমাধ্যম নিউ স্ট্রেট টাইমস জানিয়েছে, মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুসন ইসমাইল সাংবাদিকদের বলেছেন, ৩১ মে সময়সীমা নির্ধারণের আগে সব কারণ বিবেচনা করা হয়েছিল।

তিনি বলেন, ‘সুতরাং, আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন, সময় বাড়ানো হবে কি না, উত্তর হবে না। আমরা অনেক আগেই ৩১ মে এর সময়সীমা ঘোষণা করেছি।’

সাইফুদ্দিন জানান, কোটা অনুমোদন, স্বাস্থ্য পরীক্ষা, ভিসা প্রক্রিয়াকরণ এবং ফ্লাইট ব্যবস্থাসহ সব প্রয়োজনীয় প্রক্রিয়া সাবধানতার সাথে বিবেচনা করে সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। এই সময়সীমা যুক্তিসঙ্গত ছিল।

তিনি বলেন, ‘২৮ থেকে ৩১ মে এর মধ্যে, আমরা ২০ হাজারেরও বেশি বিদেশি শ্রমিকের দেশে প্রবেশ রেকর্ড করেছি। তাদের মধ্যে কয়েকজন গত বছরের নভেম্বরের প্রথম দিকে তাদের ভিসা পেয়েছিলেন।’

সাইফুদ্দিন প্রশ্ন তোলেন, যদি জরুরি প্রয়োজনই হয়, তাহলে কেন নিয়োগকর্তারা তাদের কর্মীদের আগমনের ব্যবস্থা করার জন্য এতদিন অপেক্ষা করেছিলেন।

সাইফুদ্দিন জানান, ডিসেম্বর নাগাদ মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকের সংখ্যা দাঁড়াবে ২৬ লাখ। দেশের অর্থনৈতিক পরিকল্পনা ইউনিটের নির্ধারিত সংখ্যা ছিল ২৫ লাখ। সেই হিসাবে এই সংখ্যা এক লাখ বেশি।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

গোপালগঞ্জে ৪ হত্যা মামলা পুলিশের, আসামি ৫৪০০

গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চাই

বাংলাদেশ ও মালয়েশিয়া পুলিশের মধ্যে সহযোগিতা বৃদ্ধিতে বৈঠক

পুলিশকে থাপ্পড় দিয়ে গ্রেপ্তার কৃষক দল নেতার মুক্তির দাবিতে দিনাজপুরে পরিবহন ধর্মঘট

জিএম কাদেরের গ্রেপ্তার দাবিতে উত্তরার বাসভবনের সামনে বিক্ষোভ

নৈতিক পদস্খলন, অনৈতিক সম্পর্কসহ সম্পদ তছরুপের অভিযোগে শিবিরের পদ হারান আম্মার

লাশ পোড়ানো সেই শাহিদুলকে কারাগারে পাঠালেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

দাড়ি, টুপির উপর আক্রমণ

দাড়ি, টুপির উপর আক্রমণ

ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার পেছনে রাজনৈতিক কারণ রয়েছে: রিজভী

রুদ্ধশ্বাস ফাইনালে সাকিবদের হারিয়ে শিরোপা কুমিল্লার

রুদ্ধশ্বাস ফাইনালে সাকিবদের হারিয়ে শিরোপা কুমিল্লার