Friday , 14 June 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. ক্রীড়াঙ্গন
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গাইবান্ধা
  13. গাজীপুর
  14. চট্রগ্রাম
  15. চুয়াডাঙ্গা

রেলস্টশন-বাস টার্মিনালে ঘরমুখো মানুষের ঢল

প্রতিবেদক
Newsdesk
June 14, 2024 1:53 pm

নিজস্ব প্রতিবেদক :

প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে রাজধানী ছাড়তে শুরু করেছেন নগরবাসী। আজ শুক্রবার সকাল থেকে প্রতিটি ট্রেনই যথা সময়ে কমলাপুর রেলস্টেশন থেকে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাচ্ছে।

কমলাপুর রেলস্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার জানান, শুক্রবার দুটি ঈদ স্পেশালসহ ৪৩টি আন্তঃনগর ও লোকাল মেইল কমিউটার মিলিয়ে ৬৯টি ট্রেন যাত্রী বোঝাই করে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে। সব মিলিয়ে সারাদিনে অন্তত দেড় লাখ মানুষ রেলপথে ঢাকা ছাড়বেন। এখন পর্যন্ত কোনো সিডিউল বিপর্যয় নেই। আশা করি এমনটা ঘটার সম্ভাবনা নেই।

এদিকে, সকাল থেকেই বাস টার্মিনালগুলোতে বাড়ি ফেরা যাত্রীদের ঢল নেমেছে। শুক্রবার সকাল থেকে সড়ক পথে মানুষের চাপ চোখে পড়ার মতো। মহাসড়কে যানজটের কারণে দূরপাল্লার বাসগুলো রাজধানীতে প্রবেশ করতে দেরি হচ্ছে। এতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের।

গাবতলী কোরবানির পশুর হাটের কারণে কল্যাণপুর থেকে আমিনবাজার ব্রিজ পর্যন্ত থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। এতে কিছুটা ভোগান্তিতে পড়তে হচ্ছে ঘরমুখো মানুষদের।

সর্বশেষ - রাজনীতি