শনিবার , ২৯ জুন ২০২৪ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

বে টার্মিনালের উন্নয়নে বিশ্বব্যাংকের ৬৫ কোটি ডলার ঋণ অনুমোদন

প্রতিবেদক
Newsdesk
জুন ২৯, ২০২৪ ৯:৩৯ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট : বে টার্মিনাল গভীর সমুদ্রবন্দর উন্নয়নের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণে বাংলাদেশকে সহায়তা করছে বিশ্বব্যাংক। এ লক্ষ্যে গতকাল শুক্রবার ৬৫০ মিলিয়ন মার্কিন ডলার বা ৬৫ কোটি ডলারের ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংকের নির্বাহী পর্ষদ।
সংস্থটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গভীর সমুদ্রবন্দর নির্মিত হলে বাংলাদেশের বৈশ্বিক বাণিজ্য প্রতিযোগিতা-সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে। বন্দরের কার্যক্ষমতা বৃদ্ধির ফলে আমদানি ও রপ্তানি ব্যয় অনেকাংশে কমবে। এর মাধ্যমে বেসরকারি খাতের বিনিয়োগেও গতি আসবে বলে জানিয়েছে বিশ্বব্যাংক।
বে টার্মিনাল মেরিন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্ট বা বে টার্মিনাল সামুদ্রিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পে সমুদ্রের পানির ¯্রােত ও চরমভাবাপন্ন আবহাওয়া থেকে পোতাশ্রয়কে রক্ষায় করতে ছয় কিলোমিটার জলবায়ুসহিষ্ণু বাঁধ নির্মাণ করা হবে। এই প্রকল্পের অংশ হিসেবে বন্দরের প্রবেশদ্বার, অববাহিকা ও সংযোগকারী চ্যানেলগুলো ড্রেজিং করা হবে। নতুন আধুনিক এই বে টার্মিনাল বিশ্বের শীর্ষ টার্মিনাল পরিচালনাকারী কোম্পানিগুলো দ্বারা পরিচালিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এর মাধ্যমে প্যানাম্যাক্স জাহাজের মতো বড় আকারের জাহাজ বন্দরে ঢুকতে পারবে। সেই সঙ্গে এসব জাহাজে মালামাল ওঠানো-নামানোর সময় কমবে। ফলে প্রতিদিন আনুমানিক ১ মিলিয়ন বা ১০ লাখ মার্কিন ডলার সাশ্রয় হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। (বাসস)

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

বন্যায় মৃত্যু বেড়ে ২৩, পানিবন্দী ১২ লাখ পরিবার

২৩ সালের রাজস্ব ক্ষতি ২ লাখ ২৬ হাজার কোটি টাকা : সিপিডির গবেষণা

সেপটিক ট্যাংকে নেমে প্রাণ হারালেন দুই শ্রমিক

দুই উপদেষ্টার সাবেক এপিএস-পিও’র দুর্নীতির খোঁজে দুদকের অনুসন্ধান শুরু

বাইডেনের কথিত উপদেষ্টাকে সব শিখিয়েছেন সারওয়ার্দী: ডিবি হারুন

নুরের ওপর হামলার নিন্দা ও তদন্তের নিশ্চয়তা প্রেস সচিবের

আওয়ামী লীগের শেষ ৬ বছরে ১৯ হাজারের বেশি খুন

অন্তর্বর্তী সরকারের মেয়াদ দুই বছরের পক্ষে ৫৩ শতাংশ ভোটার : জরিপ

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তহবিল যোগানের বিকল্প নেই : পররাষ্ট্রমন্ত্রী

আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষায় ৭৫ জন বহিষ্কার