Wednesday , 3 July 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

পুলিশকে জ্ঞান-বিজ্ঞানে আধুনিক করা হচ্ছে : আইজিপি

প্রতিবেদক
Newsdesk
July 3, 2024 8:51 pm


নিজস্ব প্রতিবেদক :

একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ পুলিশকে আধুনিক জ্ঞান-বিজ্ঞান এবং অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ করে গড়ে তোলা হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

বুধবার বিকেলে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশে ইন্টারন্যাশনাল পুলিশ রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার (আইপিআরআইসি) উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এ মন্তব্য করেন তিনি।

আইজিপি বলেন, প্রধানমন্ত্রী ২০৪১ সালে বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ স্মার্ট‌‌‌ বাংলাদেশ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন। স্মার্ট বাংলাদেশের জন্য প্রয়োজন স্মার্ট পুলিশিং। স্মার্ট পুলিশিং গড়ার ক্ষেত্রে আইপিআরআইসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, আইপিআরআইসি গবেষণা ও উন্নয়নের ক্ষেত্রে আলোকবর্তিকা হিসেবে কাজ করবে, যা বাংলাদেশ পুলিশের ক্রমাগত শিক্ষা ও অভিযোজনের পথ দেখাবে।

পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের রেক্টর ড. ‌ মল্লিক ফখরুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

ড. মল্লিক ফখরুল ইসলাম বলেন, আইপিআরআইসি বিশ্বব্যাপী পুলিশিংয়ের ক্ষেত্রে গবেষণা ও উদ্ভাবন নিয়ে কাজ করবে। পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগী হিসেবে কাজ করছে। আইপিআরআইসি প্রতিষ্ঠা এক্ষেত্রে সহযোগিতা ও সমন্বয়ের নতুন দিগন্ত উন্মোচন করবে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

নেতাকর্মীদের মুক্তি চেয়ে রিজভীর নেতৃত্বে রাজধানীতে বিক্ষোভ মিছিল

সংসদে আইন প্রণয়ন ও সংসদীয় কমিটি গঠনে বিধি লঙ্ঘনের অভিযোগ টিআইবির

পাচারের টাকা ফেরানো সহজ নয়: অর্থ উপদেষ্টা

পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিলেন রাষ্ট্রপতি

পারমাণবিক অস্ত্র ব্যবস্থাপনা কমিটির জরুরি বৈঠক ডেকেছে পাকিস্তান

যুক্তরাষ্ট্রে বিমান-হেলিকপ্টারের সংঘর্ষ, ১৮ মরদেহ উদ্ধার

ভোট দিলে জান্নাত, এটি ধর্ম নিয়ে প্রতারণা: রিজভী

সরাসরি সম্প্রচার হবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট: ইসি সচিব

শেখ হাসিনা ও রেহানাসহ ১৬৫ জনের বিরুদ্ধে আদাবর থানায় হত্যা মামলা

বেইলি রোডে অগ্নিকাণ্ড: রোগীদের জন্য ১৭ সদস্যের মেডিকেল বোর্ড গঠন