Monday , 15 July 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

পালিয়ে যাওয়া আসামি ধরতে গিয়ে খালে পড়ে এসআইর মৃত্যু

প্রতিবেদক
Newsdesk
July 15, 2024 6:59 pm

সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পালিয়ে যাওয়া আসামিকে ধরতে গিয়ে খালে পড়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) রেজাউল করিমের মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হাটিকুমরুলে এ ঘটনা ঘটে।

মৃত উপপরিদর্শক রেজাউল করিমের বাড়ি নওগাঁ জেলার পত্নিতলায়।

বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেছে পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল।

এ বিষয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ জানান, গত ৩ জুলাই রাতে রায়গঞ্জ উপজেলার একটি বাড়িতে স্বর্ণালংকারসহ মালামাল লুট করে নিয়ে যান আসামি নাজমুল ইসলাম ও তার সহযোগীরা। পরে এ ঘটনায় মামলা দায়ের হলে সোমবার সকালে হাটিকুমরুল এলাকা থেকে মূল আসামি নাজমুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।

এরপর সকাল সাড়ে ১০টার দিকে আসামি নাজমুল ইসলামের স্বীকারোক্তি অনুযায়ী তাকে নিয়ে মালামাল উদ্ধার করা হয়। এরপর ফিরে যাওয়ার সময় হাটিকুমরুলে পুলিশের গাড়ি থেকে খালে লাফিয়ে পালিয়ে যান আসামি। সেটা দেখে তাৎক্ষণিক দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক রেজাউল করিমও পালিয়ে যাওয়া আসামি নাজমুলকে ধরতে খালে ঝাঁপ দেন।

এ সময় আসামি নাজমুল সাঁতারিয়ে পালিয়ে যান। তবে পুলিশের উপপরিদর্শক রেজাউল খালের পানিতে ডুবে যান। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্য ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে শহীদ এম মুনসুর আলী মেডিকেল কলেজের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। উপপরিদর্শক রেজাউল করিমের মরদের মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

ইন্টারনেটে ‘অজ্ঞান করার ওষুধ’ খুঁজে বন্ধুকে হত্যা, লাশও গুম করেন নাজিম

গুম-খুনের রাজনীতি শুরু করেছিল জিয়া : প্রধানমন্ত্রী

গুম-খুনের রাজনীতি শুরু করেছিল জিয়া : প্রধানমন্ত্রী

সিলেটে এক এলাকা থেকেই আড়াই লাখ ঘনফুট পাথর উদ্ধার

পটুয়াখালী প্রেসক্লাবের নতুন সভাপতি কিবরিয়া সম্পাদক লিটু নির্বাচিত

গণতন্ত্র এখনো নাগালের বাইরে: গয়েশ্বর

যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১১

সব বিশ্ববিদ্যালয়ে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ

রানির মৃত্যুতে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় দিনের খেলা স্থগিত

রানির মৃত্যুতে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় দিনের খেলা স্থগিত

আমলারা পরবর্তী সরকারের অপেক্ষায়, যেকোনো সময় নেমে যেতে পারি: তথ্য উপদেষ্টা

পহেলা বৈশাখের মধ্যে ‘কৃষক কার্ড’, প্রথম পর্যায়ে ৯ ইউনিয়নে