Wednesday , 17 July 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কুমিল্লা
  8. ক্রীড়াঙ্গন
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. গাইবান্ধা
  12. গাজীপুর
  13. চট্রগ্রাম
  14. চুয়াডাঙ্গা
  15. জাতীয়

বৃহস্পতিবার ঢাকায় মুক্তিযোদ্ধা সমাবেশের ডাক

প্রতিবেদক
Newsdesk
July 17, 2024 4:08 pm


নিজস্ব প্রতিবেদক :

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষাথীদের ‘মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে অবমাননাকর বক্তব্যের’ বিরুদ্ধে আগামীকাল বৃহস্পতিবার (১৮ জুলাই) ঢাকায় মুক্তিযোদ্ধা সমাবেশ আহ্বান করা হয়েছে।

এদিন বিকেল ৩টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

বুধবার (১৭ জুলাই) দুপুর জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এই ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে সাবেক নৌ পরিবহন মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি জানান, কোটাবিরোধী আন্দোলনের আড়ালে মুক্তিযুদ্ধের চেতনার মূলে আঘাত প্রতিহত করা এবং হত্যা, নাশকতা, অরাজকতা, অগ্নিসংযোগ প্রতিহত করার লক্ষ্যে স্বাধীনতার পক্ষের সব শ্রেণি-পেশার জনগণকে ঐক্যবদ্ধ করে তাদের প্রতিহত করার লক্ষ্যে বৃহস্পতিবার বিকেল ৩টায় মুক্তিযোদ্ধা শ্রমিক-কর্মচারী-পেশাজীবী সমন্বয় পরিষদের উদ্যোগে বাইতুল মোকারম মসজিদের দক্ষিণ গেটে বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান, শ্রমিক, কর্মচারী, পেশাজীবী, বুদ্ধিজীবীসহ মুক্তিযুদ্ধের চেতনাধারী জনগণের এক সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান ও অন্যান্য মুক্তিযোদ্ধা এবং শ্রমিক-কর্মচারী নেতারা। সমাবেশে দল-মত নির্বিশেষে সবাইকে উপস্থিত হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেনজীর আহমেদ, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকেট কামরুল ইসলাম, মহিউদ্দিন খান আলমগীরসহ মুক্তিযোদ্ধারা বক্তব্য দেন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

৩০০ ফিট সড়কে যৌথ অভিযানে ১১৯ গাড়িকে মামলা-জরিমানা

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানে সবার অংশগ্রহণের আহ্বান প্রতিমন্ত্রী হাবিবের

আন্দোলনে শহীদদের স্মরণে সভা ১৪ সেপ্টেম্বর, ব্যয় ৫ কোটি টাকা

অপশক্তির মুখে অস্ত্র তুলে দিতেই টিআইবি’র এমন প্রতিবেদন : পররাষ্ট্রমন্ত্রী

চিকিৎসার উদ্দেশে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

সরকারি চাকরিতে ৪ লাখ ৭৩ হাজার শূন্যপদে নিয়োগের নির্দেশ

আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তার অভিযান আরও জোরদারের সিদ্ধান্ত: উপদেষ্টা

পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ছয় ডিআইজি

এনসিপি নেতাকে হত্যাচেষ্টার জট খুলছে, মূলহোতা তনিমা তন্বি গ্রেপ্তার

শাপলা নিয়েই এনসিপি নির্বাচনে অংশ নেবে: সারজিস