Sunday , 28 July 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

সৌদিতে ধুলিঝড়ে ১৩ গাড়ির সংঘর্ষ, নিহত ৪

প্রতিবেদক
Newsdesk
July 28, 2024 12:14 am

আন্তর্জাতিক ডেস্ক :

সৌদি আরবে ধূলিঝড়ের কবলে পড়ে ১৩টি গাড়ির মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪ জন প্রাণ হারিয়েছেন; সঙ্গে আহত হয়েছেন ১৯ জন।

দেশটির রাজধানী রিয়াদের আল রায়ান এবং আসির প্রদেশের বিসা শহরের সংযোগকারী একটি সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর সৌদি রেড ক্রিসেন্টের অ্যাম্বুলেন্সে করে আহতদের আল-রায়ান জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তরিত করা হয়।

হাসপাতাল সূত্র জানিয়েছে, দুর্ঘটনায় আহত অনেকের হাত, পা ভেঙ্গে গেছে। এছাড়া অভ্যন্তরীণ রক্তপাতসহ ছোটখাটো আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আহতদের মধ্যে চারজনকে কিং সৌদ মেডিকেল সিটি এবং আল-কুওয়াইয়াহ জেনারেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

এছাড়া ৭ জনকে মেডিকেল ফলোআপের জন্য আল-রাইন জেনারেল হাসপাতালের বিভাগে ভর্তি করা হয়েছে।

এদিকে আহত ৮ জনকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে আল-রায়ান জেনারেল হাসপাতাল।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

জুলাই আন্দোলন: এক বছর পর দাফন হচ্ছে ৬ বেওয়ারিশ লাশ

গতকালকের অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে ৩ সদস্যের কমিটি গঠন: বাকের মজুমদার

রাজধানীতে আ.লীগ ও অঙ্গসংগঠনের ১৩ নেতাকর্মী গ্রেফতার

রোহিঙ্গা প্রত্যাবাসনই একমাত্র সমাধান: জাতিসংঘে শামা ওবায়েদ

গেটম্যানের দায়িত্বে অবহেলার কারণেই কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা

তারেক রহমান ও সালামের রাষ্ট্রদ্রোহ মামলা বাতিলের রায় প্রকাশ

বিএনপিকে নিশ্চিহ্ন করতে দেশে মহাতাণ্ডব শুরু হয়েছে: রিজভী

সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ চলছে

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে বাসের ধাক্কা, চালক গ্রেপ্তার

বাংলাদেশে এখন নির্বাচনী জোয়ার বইছে : পররাষ্ট্রমন্ত্রী