শুক্রবার , ৯ আগস্ট ২০২৪ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

স্মৃতিসৌধে শহীদদের প্রতি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের শ্রদ্ধা

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ৯, ২০২৪ ৩:১০ অপরাহ্ণ

সাভার (ঢাকা) প্রতিনিধি :

ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (৯ আগস্ট) সকাল ৯টা ৫০ মিনিটের দিকে প্রধান উপদেষ্টা মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তার সঙ্গে অন্য উপদেষ্টারাও ছিলেন।

এ সময় সেখানে এক মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন সবাই। এরপর সশস্ত্র বাহিনীর একটি দল রাষ্ট্রীয় অভিবাদন জানায় এবং বিউগলে করুণ সুর বেজে উঠে। পরে সরকারপ্রধান হিসেবে অন্য উপদেষ্টাসহ আরও একবার ফুল দিয়ে শ্রদ্ধা জানান ড. মুহাম্মদ ইউনূস।

গণপূর্ত বিভাগের উপ-প্রকৌশলী মিজানুর রহমান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসসহ অন্তর্বর্তীকালীন সরকারের ১৩ উপদেষ্টা সকাল ৯টা ৪০ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করেন। পরে ৯টা ৫০ মিনিটে তারা জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ অর্পণ করেন। এরপর ১০টা ২০ মিনিটে হেলিকপ্টার করে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করেন বলে জানান তিনি।

এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা আরও উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান বাহিনীর প্রধান হাসান মাহমুদ খাঁন প্রমুখ।

এর আগে বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নেন ড. মুহাম্মদ ইউনূস। দায়িত্ব নেওয়ার পর এক নতুন বাংলাদেশ উপহার দেওয়ার অঙ্গীকার করেন তিনি।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালা ৩ দিনের রিমান্ডে

সোমবার সকাল-সন্ধ্যা হরতাল বিএনপির

কুমিল্লায় হত্যা মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ১০

নৌকার পক্ষে সারাদেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে : ওবায়দুল কাদের

বাংলাদেশে দ্রুত নির্বাচন প্রয়োজন: ভারত

ইজতেমায় আসার পথে বাসের ধাক্কায় নিহত পুলিশের এএসআই

সততা ও পেশাদারিত্বের সঙ্গে নির্বাচনী দায়িত্ব পালন করতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

পাবনায় মারধরের মামলায় মহিলা দলের দুই নেত্রী গ্রেপ্তার

রেড ক্রিসেন্টে অস্থিরতা, অনিয়ম ও সাংগঠনিক অদক্ষতার অভিযোগ চেয়ারম্যান ডা. মোঃ আজিজুল ইসলামের নেতৃত্বে গড়ে উঠেছে সিন্ডিকেট

রমজানে কোনো পণ্যের সংকট হবে না: বাণিজ্য প্রতিমন্ত্রী