Wednesday , 28 August 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

মামলা নেওয়ার আগে যাচাই করার আহ্বান ফখরুলের

প্রতিবেদক
Newsdesk
August 28, 2024 7:10 pm


নিজস্ব প্রতিবেদক :

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি মামলা নেওয়ার আগে যাচাই করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আমি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ করব, ঢালাওভাবে মামলা দেওয়া হচ্ছে। এসব মামলা নেওয়ার আগে যাচাই করে নেওয়া উচিত কোন মামলা নেওয়া যাবে আর কোনটা নেওয়া যাবে না।

বুধবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, বন্যার কারণে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি বাতিল করা হয়েছে। ফখরুল বলেন, ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৬ দিনের কর্মসূচি ছিল। সেই কর্মসূচিতে যে অর্থ ব্যয়ের কথা ছিল তা বন্যাকবলিত মানুষের সাহায্যে ত্রাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মির্জা ফখরুল বলেন, এখন প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচির মধ্যে শুধু দলীয় পতাকা উত্তোলন এবং দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করা হবে।

তিনি বলেন, বিএনপি অপকর্ম করে না। কেউ কেউ ব্যক্তিগতভাবে অপকর্ম করছে, সেটার কিন্তু সাথে সাথে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের প্রায় ৫৬-৫৭ জন নেতাকর্মী, যারা এগুলো করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের বহিষ্কার করা হয়েছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

মামলায় নাম থাকলেই গণহারে গ্রেপ্তার নয়: আইজিপি

উপজেলা নির্বাচন: প্রার্থীর মালিকানাধীন স্থানে ভোটকেন্দ্র নয়

জনসেবার মানসিকতা ছাড়া সরকারি চাকরি অর্থহীন: সুপ্রদীপ চাকমা

সংস্কার নিয়ে বিতর্ক দেশবিরোধী শক্তিকে সুযোগ করে দেবে: তারেক রহমান

জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি নির্ভরযোগ্য ডেটা : আমির খসরু

ব্রিটিশ এমপি রূপা লেবার পার্টি থেকে বহিষ্কার

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত

জুলাই-আগস্টে গণহত্যার তথ্য চেয়ে গণবিজ্ঞপ্তি

জুলাই-আগস্টে গণহত্যার তথ্য চেয়ে গণবিজ্ঞপ্তি

১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা