Saturday , 31 August 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

কদমতলিতে যুবককে গলা কেটে হত্যা

প্রতিবেদক
Newsdesk
August 31, 2024 9:21 pm


নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কদমতলির পাটেরবাগ থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মাহবুব (২৫)।

শনিবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে মিনাবাগের একটি গলির পাকা রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়।

নিহত মাহবুবের মামা হাবিবুর রহমান বলেন, মাহবুবের বাড়ি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার জালাকান্দি গ্রামে। তার বাবার নাম হাসান আলী। স্ত্রী ও এক ছেলেকে নিয়ে যাত্রাবাড়ীর শনিরআখড়া কাজিরগাঁও এলাকায় থাকতেন।

হাবিবুর রহমান জানান, কুমিল্লার দাউদকান্দিতে ঢালাই কারখানায় কাজ করত মাহবুব। শুক্রবার দুপুরে বন্ধু জাকিরকে নিয়ে বাসা থেকে নিজের মোটরসাইকেল নিয়ে বের হয়। আজ সকালে খবর পান মিনাবাগ এক নম্বর গলির পাকা রাস্তার মাথায় মাহবুবের মরদেহ পরে আছে। তারা সেখানে গিয়ে মাহবুবের জবাই করা মরদেহ দেখতে পান। তবে কারা মাহবুবকে হত্যা করেছে সে বিষয়ে কিছুই জানাতে পারেনি স্বজনেরা। তার বন্ধু জাকিরকে ধরলেই সব তথ্য বেরিয়ে আসবে বলে জানান হাবিবুর রহমান। ঘটনার পর থেকে জাকির পলাতক রয়েছে।

কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মো. আজাহার হোসেন বলেন, খবর পেয়ে বেলা সাড়ে ১২টার দিকে মিনাবাগ এক নম্বর গলির পাকা রাস্তার ওপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা ওই যুবককে জবাই করে এবং শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে হত্যা করেছে। মরদেহ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

‘নবীন ফ্যাশন’ বন্ধে ওসিকে শোকজ, এক দিনের মধ্যে খোলার নির্দেশ

বাংলাদেশের বিপক্ষে রানের পাহাড় গড়ল দক্ষিণ আফ্রিকা

বাংলাদেশের বিপক্ষে রানের পাহাড় গড়ল দক্ষিণ আফ্রিকা

বিশ্বে ফার্মের মুরগি উৎপাদনে বাংলাদেশ বাংলাদেশের অবস্থান ৫৩তম

দেশের শিক্ষাব্যবস্থা খুবই নাজুক : শিক্ষা উপদেষ্টা

সপ্তম শ্রেণি থেকে কারিগরি শিক্ষা দেয়ার পরিকল্পনা করা হচ্ছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

বুদ্ধিজীবী হত্যায়ও জাতিকে পঙ্গু করা যায়নি, বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে দেশ বহুদূর এগিয়েছে : তথ্যমন্ত্রী

শিক্ষাঙ্গনে মব সন্ত্রাসের রাজনৈতিক তাৎপর্য

ছুটি নেওয়ার পরই তামিমের বিস্ফোরক সেঞ্চুরি

ছুটি নেওয়ার পরই তামিমের বিস্ফোরক সেঞ্চুরি

৫ মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী

পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে ক’ওয়েলথ মহাসচিবের অভিনন্দন