Tuesday , 11 June 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

ফ্ল্যাট থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার

প্রতিবেদক
Newsdesk
June 11, 2024 3:41 pm


বিনোদন ডেস্ক :

নিজের ফ্ল্যাট থেকে বলিউড অভিনেত্রী নুর মালবিকা দাসের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে আত্মহত্যা করেছেন তিনি। কয়েকদিন ধরেই খোঁজ মিলছিল না এ অভিনেত্রীর। পরে মালবিকার ফ্ল্যাট থেকে দুর্গন্ধ ছড়ালে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। সোমবার পুলিশ এসে ফ্ল্যাটের দরজা ভেঙে মালবিকার ঝুলন্ত দেহ উদ্ধার করে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য গোরগাঁওয়ের একটি হাসপাতালে পাঠানো হয়। অভিনেত্রীর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ এগিয়ে আসেননি। এই বিষয়ে তদন্ত করছে মুম্বই পুলিশ। কী কারণে আত্মহত্যা করেছেন তিনি, তা এখনও স্পষ্ট নয়। তল্লাশি চালিয়ে অভিনেত্রীর ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে তার মোবাইল ফোন, ওষুধ এবং একটি ডায়েরি।

মালবিকা কাতার এয়ারওয়েজে বিমানসেবিকা হিসেবে কর্মরত ছিলেন। এরপর অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে মুম্বইয়ে পা রাখেন। একাধিক হিন্দি সিনেমায় অভিনয় করেছেন। পাশাপাশি ওয়েব সিরিজ ও উল্লু অ্যাপের পরিচিত মুখ ছিলেন মালবিকা। তিখি চাটনি, জাগন্য উপয়া, চরমসুখ, দেখি আন্দেখির মতো ছবিতে অভিনয় করেছেন তিনি ।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

তিন ঘণ্টার চেষ্টায় ট্যানারি গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

দেশের বিভিন্ন এলাকায় এখনো মব জাস্টিস চলছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

চট্টগ্রামে আইনজীবী নিহতের ঘটনায় আটক ৩০

‘ভারতীয় মিডিয়ার অপপ্রচারের বিরুদ্ধে সত্য তুলে ধরুন’

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ নির্ধারণ

বাঁশখালীতে পানিবন্দি আট মাসের শিশুকে পাতিলে করে উদ্ধার, ভিডিও ভাইরাল

বাংলাদেশে আর কোনো মানিক-খায়রুল চাই না: আইনমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে: শাহে আলম

আউটসোর্সিং নিয়োগে অনিয়মের জাল: পিমা এসোসিয়েটসকে ঘিরে একের পর এক অভিযোগ

ঘুষের সিংহভাগ টাকা যায় ডিএফও’র পকেটে: কক্সবাজারে অসাধু রেঞ্জ ও বিট কর্মকর্তার যোগসাজশে দখল হচ্ছে বনভূমি