Tuesday , 3 September 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

খেলাপি ঋণ ছাড়িয়েছে দুই লাখ ১১ হাজার কোটি টাকা

প্রতিবেদক
Newsdesk
September 3, 2024 8:00 pm


নিজস্ব প্রতিবেদক :

চলতি বছরের প্রথম ৬ মাসে ব্যাংক খাতের খেলাপি ঋণ প্রায় ৬৬ হাজার কোটি টাকা বেড়ে প্রথমবারের মতো ২ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। গত জুন শেষে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ২ লাখ ১১ হাজার ৩৯১ কোটি টাকা।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের খেলাপি ঋণের হালনাগাদ বিবরণী থেকে এ তথ্য পাওয়া গেছে।

তথ্য অনুযায়ী, জুন শেষে ব্যাংকগুলোর মোট ঋণ স্থিতি দাঁড়িয়েছে ১৬ লাখ ৮৩ হাজার ৩৯৬ কোটি টাকা। এর মানে মোট ঋণের ১২ দশমিক ৫৬ শতাংশ ঋণখেলাপি। তিন মাস আগে গত মার্চ শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল এক লাখ ৮২ হাজার ২৯৫ কোটি টাকা, যা ছিল ১১ দশমিক ১১ শতাংশ।

এপ্রিল-জুন সময়ে তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ২৯ হাজার ৯৬ কোটি টাকা। আর গত ডিসেম্বর শেষে খেলাপি ঋণ ছিল এক লাখ ৪৫ হাজার ৬৩৩ কোটি টাকা। এর মানে বছরের প্রথম তিন মাসে বেড়েছিল ৩৬ হাজার ৬৬২ কোটি টাকা।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ ফের বাড়ল

বিচার বিভাগকে প্রাসঙ্গিক থাকতে হলে সংস্কার জরুরি: প্রধান বিচারপতি

সাগর–রুনি হত্যা মামলায় নতুন আইনজীবী নিয়োগ

কালো পতাকার নামে আবারো সন্ত্রাসের আভাস: কাদের

চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন গোপালগঞ্জে গুলিবিদ্ধ রমজান, নিহতের সংখ্যা বেড়ে ৫

গতকালকের অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে ৩ সদস্যের কমিটি গঠন: বাকের মজুমদার

দামুড়হুদা সীমান্ত থেকে কোটি টাকার স্বর্ণের বার জব্দ

দুদক চেয়ারম্যান-কমিশনার পদে আগ্রহীদের কাছে সিভি আহ্বান

‘তৌহিদী জনতার’ বাধায় ভেস্তে গেল যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল প্রদর্শন

দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ গুরুত্বপূর্ণ পদক্ষেপ, সরকারের বড় সাফল্য