Thursday , 5 September 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

পাঁচ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

প্রতিবেদক
Newsdesk
September 5, 2024 7:20 pm


নিজস্ব প্রতিবেদক :

দেশের পাঁচটি সরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের পৃথক পাঁচটি প্রজ্ঞাপনে তাদের উপাচার্য পদে নিয়োগ দেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এসব প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব মো. শাহীনুর ইসলাম ও মোছা. রোখছানা বেগম।

এদিন নতুন ভিসি পাওয়া বিশ্ববিদ্যালয়গুলো হলো- রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন উপাচার্য হিসেবে সাময়িকভাবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. সালেহ হাসান নকীব। তিনি বিশ্ববিদ্যালয়টির পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন উপাচার্য হিসেবে সাময়িকভাবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। তিনি বিশ্ববিদ্যালয়টির দর্শন বিভাগের অধ্যাপক। এদিকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির এনটোমলজি বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ। তাকে আগামী চার বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ। বিশ্ববিদ্যালয়টির আইনানুযায়ী চার বছরের জন্য তাকে নিয়োগ দেয়া হয়েছে। আর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইনানুযায়ী চার বছরের জন্য বিশ্বদ্যিালয়টির উপাচার্য নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের এই অধ্যাপককে প্রেষণে নোবিপ্রবির উপাচার্য নিয়োগ দেয়া হয়েছে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

চিত্রনায়িকা মাহিয়া মাহির মনোনয়নপত্র বাতিল

ভোটের মাধ্যমে নির্বাচন বানচালের উপযুক্ত জবাব দিন: প্রধানমন্ত্রী

বাংলাদেশের ঐতিহাসিক জয় দক্ষিণ আফ্রিকার মাটিতে

বাংলাদেশের ঐতিহাসিক জয় দক্ষিণ আফ্রিকার মাটিতে

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ফের কলম বিরতির ডাক

কামরাঙ্গীরচরে ব্যবসায়ী নূর আলম হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩

জনশক্তি রপ্তানি সিন্ডিকেটের প্রধান রুহুল আমিনের ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

পদত্যাগ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের

ভারত-পাকিস্তানের মধ্যে আবারও গোলাগুলি

দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী

শুল্ক কমানোর সুফল পেতে সময় লাগবে: ভোক্তার ডিজি