সোমবার , ৯ সেপ্টেম্বর ২০২৪ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

রিমান্ডে থাকা সেই পুলিশ কর্মকর্তা কাফী বরখাস্ত

প্রতিবেদক
Newsdesk
সেপ্টেম্বর ৯, ২০২৪ ৭:২৮ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) মো. আব্দুল্লাহিল কাফীকে সাময়িক বরখাস্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। তার বিরুদ্ধে মরদেহ পুড়িয়ে ফেলার অভিযোগে ধানমন্ডি থানায় একটি মামলা এবং হাজারীবাগ থানায় একটি মামলা হয়েছে। এসব মামলায় তিনি বর্তমানে রিমান্ডে রয়েছেন।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার এক প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রজ্ঞাপনটিতে রাষ্ট্রপতির পক্ষে স্বাক্ষর করেন সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মো. আব্দুল্লাহিল কাফী, বিপি-৮৫১১১৪২৫২১ অতিরিক্ত পুলিশ সুপার ঢাকা জেলা (সুপার নিউমারির পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত), সাবেক পুলিশ অফিসার ধানমন্ডি থানা, ডিএমপি ঢাকা হাজারীবাগ থানায় রুজুকৃত মামলা নং-১১, তারিখ ৩০/০৮/২৪ খ্রি. ধারা-৩২৫/৩৮৬/৩৬৪/৩৪৬(১)/৫০৬/৩৪ পেনাল কোড এর ৫ নং এজহারনামীয় আসামি এবং বর্ণিত কর্মকর্তা ওই মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে জেল হাজতে আছেন।

এতে বলা হয়, সেহেতু, মো. আব্দুল্লাহিল কাফীকে বিএসআর, পার্ট-১ এর বিধি-৭৩ নোট-১ ও নোট-২ অনুযায়ী ০৩/০৯/২৪ তারিখ থেকে সরাসরি চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, সাময়িক বরখাস্তকালীন তিনি বরিশাল রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

এর আগে গড় ২ সেপ্টেম্বর পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। গত ৫ আগস্ট ঢাকার আশুলিয়ায় ছাত্র-জনতাকে হত্যার পর আগুনে পুড়িয়ে ফেলার ঘটনায় সংশ্লিষ্টতা থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

তরুণীর রহস্যজনক মৃত্যু, সাবেক ও বর্তমান প্রেমিকসহ পুলিশ হেফাজতে ৩

জামায়াত নেতার বিরুদ্ধে ওসির চাঁদাবাজির মামলা

ক্ষমতায় বসেই চার মন্ত্রীকে সরালেন সুনাক

এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো, নির্বাচন সুষ্ঠু হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

খালেদা জিয়া নির্বাচনে দাঁড়াতে পারবেন কিনা পরীক্ষা করে দেখা হবে: সিইসি

খালেদা জিয়া নির্বাচনে দাঁড়াতে পারবেন কিনা পরীক্ষা করে দেখা হবে: সিইসি

শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য সরানো নিয়ে ট্রাইব্যুনালের রায় প্রকাশ

হত্যাচেষ্টা মামলায় শমী কায়সার-তাপস তিন দিনের রিমান্ডে

লিভারপুলকে অবাক করে শেষ হাসি রিয়াল মাদ্রিদের

লিভারপুলকে অবাক করে শেষ হাসি রিয়াল মাদ্রিদের

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, ঢাবি শিক্ষককে অব্যাহতির সুপারিশ

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, ঢাবি শিক্ষককে অব্যাহতির সুপারিশ

ডেভিল মুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে : স্বরাষ্ট্র উপদেষ্টা