Saturday , 31 May 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

দারুস সালামে ‍‍‘গণপিটুনিতে’ ২ যুবকের মৃত্যু

প্রতিবেদক
Newsdesk
May 31, 2025 5:33 pm

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর দারুস সালামের দ্বীপনগর এলকায় ‘গণপিটুনিতে’ দুই যুবকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার (৩১ মে) দুপুরে এই ঘটনা ঘটে।

নিহত দুই যুবককেই চিহ্নিত ‘মাদক ব্যাসায়ী ও ছিনতাইকারী’ বলছে পুলিশ।

দারুস সালাম জোনের সহকারী কমিশনার ইমদাদ হোসেন বিপুল জানিয়েছেন, শনিবার বেলা ১২টার দিকে ওই দুই যুবক ওই এলাকায় যাওয়ার পর স্থানীয়রা ‘ক্ষিপ্ত হয়ে গণপিটুনি দিলে’ ঘটনাস্থলেই তারা মারা যান।

প্রাথমিকভাবে একজনের নাম তানভীর বললেও বাকি একজনের নাম পুলিশ জানতে পারেনি।

সহকারী কমিশনার বিপুল বলেন, গতকাল ওই এলাকায় মাদকবিরোধী একটা বড় অভিযান হয়েছিল। আজ দুইজন ওই এলাকায় গেলে জনগণ ক্ষিপ্ত হয়ে দুইজনকে গণপিটুনি দেয়।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত