Friday , 13 September 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. ক্রীড়াঙ্গন
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গাইবান্ধা
  13. গাজীপুর
  14. চট্রগ্রাম
  15. চুয়াডাঙ্গা

অস্ত্র হাতে সেই লিটন গ্রেপ্তার

প্রতিবেদক
Newsdesk
September 13, 2024 5:41 pm

নিজস্ব প্রতিবেদক :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে ছাত্র-জনতার ওপর ধারালো অস্ত্র হাতে হামলার ঘটনায় দুই সহযোগীসহ লিটন আকন্দকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত ২টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য ও গান পাউডার জব্দ করা হয়।

এ বিষয়ে র‍্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সাধারণ জনতা ও ছাত্রদের বিরুদ্ধে চাপাতি নিয়ে আক্রমণের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। পরবর্তী সময়ে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে নিশ্চিত হওয়া যায় যায় যে, হামলাকারী ব্যক্তি ছিলেন লিটন।

এ পরিপ্রেক্ষিতে লিটন ও তার সহযোগীদের গ্রেপ্তার র‍্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। মধ্যরাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে লিটন আকন্দকে তার দুই সহযোগীসহ গ্রেপ্তার করে র‍্যাব-৩।

যাত্রাবাড়ীতে তার গোপন আস্তানা থেকে ছাত্রদের ওপর আক্রমণে ব্যবহৃত চারটি চাপাতি, মাদকদ্রব্য এবং কিছু পরিমাণ গান পাউডার জব্দ করা হয়।

তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে যাত্রাবাড়ীতে ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যা মামলাসহ অস্ত্র আইনে তিনটি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি, একটি ডাকাতির প্রস্তুতি ও একটি অন্যান্য ধারায় সর্বমোট নয়টি মামলা রয়েছে।

সর্বশেষ - রাজনীতি