Sunday , 15 September 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

অতিরিক্ত ডিআইজিসহ ৪৫ পুলিশ কর্মকর্তাকে বদলি

প্রতিবেদক
Newsdesk
September 15, 2024 3:55 pm


নিজস্ব প্রতিবেদক :

অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি), পুলিশ সুপার, যুগ্ম পুলিশ কমিশনার, অতিরিক্ত পুলিশ সুপার, উপপুলিশ কমিশনার পদমর্যাদার ৪৫ কর্মকর্তাকে বিভিন্ন কর্মস্থলে বদলি করা হয়েছে। পাশাপাশি এলিট ফোর্স র‌্যাবে নতুন পাঁচ পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।

আজ রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব হাসিবুল হাসান স্বাক্ষরিত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

একটি প্রজ্ঞাপনে ২৩ কর্মকর্তার বদলি ও পদায়নের কথা জানানো হয়। সেখানে র‌্যাবে নতুন পাঁচ পরিচালক নিয়োগের কথা জানানো হয়।

ওই প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাদের বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো।

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

অপর প্রজ্ঞাপনে পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ২২ কর্মকর্তাকে রদবদল করার কথা জানানো হয়। এর মধ্যে ১২ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে। জেলাগুলো হলো মেহেরপুর, চাঁদপুর, রাঙামাটি, নেত্রকোনা, বরিশাল, গোপালগঞ্জ, পঞ্চগড়, জামালপুর, শরীয়তপুর, বান্দরবান, লক্ষ্মীপুর ও নীলফামারী।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

এমপিদের আয়-ব্যয়ের হিসাব উন্মুক্ত করার আহ্বান টিআইবির

দেশে ফেরার বিষয়ে তারেক রহমান সময়মতো সিদ্ধান্ত নেবেন: আমীর খসরু

নতুন অর্থবছরের ১৩ দিনে এলো ৯৮ কোটি ডলার রেমিট্যান্স

মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে কনডেমড সেলে নয়: হাইকোর্টের রায় স্থগিত

গাজীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে আইইউটির ৩ ছাত্র নিহত

স্বার্থ অক্ষুণ্ণ রেখে স্বাধীনভাবে চলবে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা

পৌনে ৬ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াবে ডিএনসিসি

নেপাল থেকে ফিরে যা জানালেন ডিবি হারুন

ডিসি নিয়োগে ঘুষের অভিযোগ তদন্তে কমিটি গঠন

বহুমাত্রিক অপরাধ মোকাবেলায় পুলিশ গবেষণা চালিয়ে যাচ্ছে: আইজিপি