Tuesday , 24 September 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

আয়নাঘর বানিয়ে নির্যাতন ও হত্যাকারীদের রাজনীতি করার অধিকার নেই : সালাউদ্দিন

প্রতিবেদক
Newsdesk
September 24, 2024 8:08 pm

কক্সবাজার প্রতিনিধি :

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, যারা আয়নাঘর বানিয়ে গুম, খুন, নির্যাতন ও হত্যাযজ্ঞ চালিয়েছে, তাদের এ দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই।

আজ মঙ্গলবার কক্সবাজারে এক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকাকে আমরা সহযোগিতা করব। কারণ এ সরকার ব্যর্থ হওয়া মানে জাতি ব্যর্থ হওয়া। সুতরাং বর্তমান সরকারকে কোন ভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবেনা।

ভারতে নির্বাসন থেকে ফিরে আসা বিএনপির স্থায়ী কমিটির সদস্য বৈষম্য বিরোধী ছাত্র-আন্দোলনে নিহতদের কথা স্মরণ করে বলেন, ছাত্র-জনতার নজিরবিহীন রক্তস্নাত বিপ্লবের মাধ্যমে পাওয়া বিজয়কে অর্থবহ করতে হবে। তবে রাষ্ট্র সংস্কারের সঙ্গে সঙ্গে একটি নির্বাচনি রোডম্যাপেরও প্রয়োজন রয়েছে। তাহলেই দেশের জনগণ গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে এবং তারা বুঝতে পারবে, দেশে চলমান সংস্কার কার্যক্রম গণতান্ত্রিক পন্থায় হচ্ছে।

সালাহউদ্দিন আরো বলেন, অভ্যন্তরীণ ষড়যন্ত্রের বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। বাংলাদেশ যে একটি আইনের শাসনের রাষ্ট্র তা বিশ্ববাসীকে দেখাতে হবে। স্বাধীন রাষ্ট্রের নাগরিক হিসেবে যেন সবাই মেরুদন্ড সোজা করে দাঁড়াতে পারে, তার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দল-মত নির্বিশেষে দেশের সকল মানুষের কাছে গণতন্ত্রের সুফল পৌঁছে দিতে হবে।

এর আগে দুপুরে আওয়ামী সন্ত্রাসীদের ভাংচুর করা কক্সবাজার জেলা বিএনপি কার্যালয় পরিদর্শন করেন সালাউদ্দিন আহমেদ। এসময় উপস্থিত ছিলেন, তার স্ত্রী সাবেক এমপি হাসিনা আহমেদ, বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল, জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত