Wednesday , 25 September 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

যৌথ অভিযান: তিন সপ্তাহে ২১৬ অস্ত্র উদ্ধার, গ্রেফতার ৯২

প্রতিবেদক
Newsdesk
September 25, 2024 6:37 pm

নিজস্ব প্রতিবেদক :

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সারাদেশে বিক্ষুব্ধ জনতা বিভিন্ন থানায় অগ্নিসংযোগ ও হামলা করে। থানা ও ফাঁড়িতে হামলার পর অস্ত্র-গোলাবারুদ লুট করে নেয় দুর্বৃত্তরা। ৩ সেপ্টেম্বর ছিল অস্ত্র-গোলাবারুদ জমা দেওয়ার শেষ দিন। এরপর ৪ সেপ্টেম্বর থেকে লুট ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে যৌথবাহিনী।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকাসহ সারাদেশে লুট হওয়া বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়েছে ২১৬টি। এসব অস্ত্র উদ্ধারের ঘটনায় এখন পর্যন্ত ৯২ জনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি বলেন, ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া অস্ত্র উদ্ধার অভিযানে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত মোট ২১৬টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেফতার হয়েছে ৯২ জন।

এর মধ্যে রয়েছে রিভলবার ১১টি, পিস্তল ৬২টি, রাইফেল ১৩টি, শটগান ২৮টি, পাইপগান ৬টি, শুটারগান ২৩টি, এলজি ২০টি, বন্দুক ৩১টি, একে-৪৭ ১টি, গ্যাসগান ২টি, চাইনিজ রাইফেল ১টি, এয়ারগান ৪টি, এসবিবিএল ৫টি, এসএমজি ৫টি, টিয়ার গ্যাস লঞ্চার ২টি ও ২টি থ্রি-কোয়াটার উদ্ধার করা হয়েছে।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, যৌথ অভিযানে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কোস্টগার্ড এবং র‍্যাব।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

কোরবানির ঈদের জন্য প্রস্তুত ১ কোটি ৩০ লাখ পশু

এইচএসসির পদার্থবিজ্ঞানের প্রশ্নে ত্রুটি, চার শিক্ষককে শোকজ

জিডি নিতে টালবাহানা, তদন্তেও অনীহা: পুলিশি গাফিলতিতে দীর্ঘ হচ্ছে নিখোঁজ শিশুদের তালিকা

‘মালয়েশিয়ায় আটক হওয়া বাংলাদেশিদের কেউ কেউ আইএসের সঙ্গে যুক্ত’

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন যাঁরা

টেলিটকের কাছে পাওনা ৫৩০০ কোটি টাকা আদায়ের নির্দেশ

দেশে নতুন সংকট তৈরি হোক বিএনপি সেটা চায় না

বিশ্ববাজারে আবারও বাড়লো তেলের দাম