Wednesday , 2 October 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

এলপিজির ১২ কেজির সিলিন্ডারে বাড়ল ৩৫ টাকা

প্রতিবেদক
Newsdesk
October 2, 2024 6:30 pm

নিজস্ব প্রতিবেদক :

ভোক্তাপর্যায়ে অক্টোবর মাসের জন্য এলপিজির নতুন দাম নির্ধারণ করা হয়েছে। ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৫ টাকা বাড়িয়ে এক হাজার ৪৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

গত সেপ্টেম্বরে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ছিল এক হাজার ৪২১ টাকা। তার আগের মাসে ছিল এক হাজার ৩৭৭ টাকা।

বুধবার (২ অক্টোবর) নতুন এ দর ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। এই দাম আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।

ঘোষণায় বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ১২১ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়েছে। এছাড়া রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা বেসরকারি এলপিজির মূসকসহ মূল্য প্রতি কেজি ১১৭ টাকায় ৪৯ পয়সায় নির্ধারণ করা হয়েছে।

এছাড়া অটোগ্যাসের মূল্য প্রতি লিটার ৬৬ টাকা ৮৪ পয়সা নির্ধারণ করা হয়েছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত