Wednesday , 2 October 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ছয় ডিআইজি

প্রতিবেদক
Newsdesk
October 2, 2024 8:42 pm

নিজস্ব প্রতিবেদক :

পদোন্নতি পেয়ে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) হয়েছেন পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ছয় কর্মকর্তা।

বুধবার (২ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখা থেকে এক প্রজ্ঞাপনে তাদের পদোন্নতির কথা জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব আবু সাঈদ।

এতে বলা হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হওয়া ছয় পুলিশ কর্মকর্তা হলেন- মো. মতিউর রহমান শেখ, মো. আলমগীর আলম, সরদার তমিজ উদ্দিন আহমেদ, মো. দেলোয়ার হোসেন মিঞা, মো. শাহ আলম ও মো. আবদুল্লাহ আল মাহমুদ।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত