Wednesday , 16 October 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

সাবেক এমপি রশীদুজ্জামান মোড়ল গ্রেফতার

প্রতিবেদক
Newsdesk
October 16, 2024 2:01 pm

নিজস্ব প্রতিবেদক :

খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সাবেক এমপি রশীদুজ্জামান মোড়লকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (১৫ অক্টোবর) ভোরে পটুয়াখালী জেলার মহিপুর এলাকা থেকে র‌্যাব-৬ ও র‌্যাব-৮ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সহিংসতা ও বিস্ফোরক দ্রব্যের ৩ মামলায় এজাহারভুক্ত আসামি খুলনা-৬ আসনের সাবেক এমপি রশীদুজ্জামান মোড়লকে গ্রেফতার করে র্যাব। বুধবার ভোরে পটুয়াখালী জেলার মহিপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রশীদুজ্জামান খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েছিলেন। ২০০৯ সালে তিনি পাইকগাছা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৯ সালে অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র নির্বাচন করেছিলেন রশীদুজ্জামান, কিন্তু জামানত বাজেয়াপ্ত হয় তার।

দ্বাদশ জাতীয় নির্বাচনে খুলনা-৬ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে প্রথমবারের মতো এমপি হন। তিনি পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সদস্যসচিব ছিলেন।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

ড. ইউনূসের চীন সফরের ফোকাস বিনিয়োগকারীদের দেশে আনা: প্রেস সচিব

চাল-চিনি-ভোজ্যতেলে শুল্ক কমানো হয়েছে: এনবিআর চেয়ারম্যান

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক সোমবার

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের চার দিন পর দুই মাদ্রাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার

চাঁদাবাজির কারণে দ্রব্যমূল্য কমানো কঠিন: অর্থ উপদেষ্টা

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে নারীর পা বিচ্ছিন্ন

সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৮৮০

১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নেয়া ‘ভাইরাল’ সুহি মাইলস্টোন কলেজের ছাত্রী নয়

রাষ্ট্র পুনর্গঠনে পিছিয়ে গেলে মানুষ ক্ষতিগ্রস্ত হবে: তারেক রহমান

দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও সেতু ভবন পরিদর্শনে প্রধানমন্ত্রী