Saturday , 19 October 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. ক্রীড়াঙ্গন
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গাইবান্ধা
  13. গাজীপুর
  14. চট্রগ্রাম
  15. চাকরি

পলাতকরা আর পুলিশে নেই, দেখামাত্র গ্রেপ্তার: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক
Newsdesk
October 19, 2024 7:59 pm


নিজস্ব প্রতিবেদক :

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সারাদেশে এখন পর্যন্ত পুলিশের ১৮৭ জন সদস্য কাজে যোগদান করেননি। তারা এখন আর পুলিশ বাহিনীতে নেই, তারা এখন সন্ত্রাসী। তাদের দেখামাত্র গ্রেপ্তার করা এবং অপরাধীর মতো বিচার করা হবে। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

আজ শনিবার বিকেলে রাজশাহী বিজিবির সেক্টর সদরদপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ৫ আগস্টের পরে পুলিশের যে অবস্থা ছিলো, তা আর নেই। তারা ট্রমা কাটিয়ে এখন আগের চেয়ে অনেক ভালোভাবে কাজ করছেন। দিন দিন আইনশৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি উন্নতি হচ্ছে। আশা করছি, আগামী কয়েকদিনের মধ্যে আরও উন্নত হবে।

এরপর স্বরাষ্ট্র উপদেষ্টা র‌্যাব-৫ ও বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয় পরিদর্শন ও মতবিনিময় করেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ উত্তরাঞ্চলের খরাপ্রবণ এলাকার পরিবর্তন করে দিয়েছে। এজন্য বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষকে স্বাধীনতা পদক দেওয়া উচিত।

তিনি বলেন, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের গভীর নলকুল দিয়ে ভূগর্ভস্থ পানি উত্তোলন করা হয়। এই চাপ কিভাবে কমানো যায়, সে বিষয়েও আলোচনা হয়েছে। এছাড়া পরিবেশবান্ধন সোলার প্যানেল বাড়ানোর বিষয়েও চেষ্টা থাকবে।

আইনশৃঙ্খলা অবনতির বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, চাঁদাবাজি যে করবে, তাকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না। এজন্য জিনিসপত্রের দাম বাড়ে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জনবান্ধব পুলিশ না হলে চাকরি করতে পারবে না। কারও নামে অভিযোগ আসলে অ্যাকশন নেওয়া হবে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

রামুর দুর্গম পাহাড়ে অস্ত্রের কারখানায় র‍্যাবের অভিযান: আটক ৪

মামুন হত্যা: দুই ‘অস্ত্রধারীসহ’ ৫ জন গ্রেফতার

নারী সংস্কার কমিশনের ‘বিতর্কিত’ ধারার বৈধতা নিয়ে রিট খারিজ

গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব: স্থানীয় সরকার মন্ত্রী

টাঙ্গাইলে চলন্তবাসে ডাকাতি-শ্লীলতাহানি ঘটনার মাস্টারমাইন্ড আলমগীর গ্রেপ্তার

পাচারের অর্থ উদ্ধারে ব্যাংকগুলোকে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির নির্দেশ

ঢাকার যানজট নিরসনে একগুচ্ছ পরিকল্পনা, এপ্রিলেই পরিবর্তনের লক্ষ্য

ভারতের সঙ্গে অসম চুক্তি নিয়ে আলোচনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নেত্রকোণার ধনু নদী থেকে ৩ জনের মরদেহ উদ্ধার

জলবায়ু অর্থায়ন সহজ করার আহ্বান প্রধানমন্ত্রীর