রবিবার , ২০ অক্টোবর ২০২৪ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

সাহস থাকলে দেশে এসে মামলা মোকাবিলা করুন, হাসিনাকে অ্যাটর্নি জেনারেল

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ২০, ২০২৪ ২:৫৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মামলা দায়ের করা হয়েছে। এসব মামলার বিষয়ে শেখ হাসিনাকে উদ্দেশ্য করে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, সাহস থাকলে দেশে এসে মামলার মোকাবিলা করুন।

রোববার (২০ অক্টোবর) সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল পুনর্বহাল করে সংবিধানের ষোড়শ সংশোধনীর রায়ের রিভিউ নিষ্পত্তির পর এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এদিন সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল পুনর্বহাল করে সংবিধানের ষোড়শ সংশোধনীর রায়ের রিভিউ নিষ্পত্তি করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে বিচারপতিদের অপসারণের ক্ষমতা ফিরলো সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের হাতে।

বিচারপতিদের অপসারণে সংসদের হাতে ক্ষমতা দিয়ে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ করে আপিল বিভাগের রায় পুনর্বিবেচনার (রিভিউ) শুনানি নিয়ে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে গঠিত আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

জার্মানিতে ট্রেন লাইনচ্যুত, নিহত অন্তত তিন

হাসিনা ক্ষমতায় থাকতে রাষ্ট্রব্যবস্থা ধ্বংস করে দিয়েছে: ফখরুল

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

দ্রুত সময়ে শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণে আসবে: শ্রম উপদেষ্টা

আ.লীগের নৃশংসতা হানাদার বাহিনীকেও হার মানিয়েছে: আইন উপদেষ্টা

নারী নির্যাতন মামলায় খুলনা টাইগার্সের মালিক গ্রেফতার

মেট্রোরেলের টিকিটে ভ্যাট অব্যাহতি দিল এনবিআর

আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচাইতে ভালো নির্বাচন: প্রেস সচিব

রাজনৈতিক পরিচয়ে নয়, গ্রেপ্তার করা হচ্ছে নির্দিষ্ট মামলায়

লুতফুর রহমানের ঐতিহাসিক বিজয়