Tuesday , 22 October 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. ক্রীড়াঙ্গন
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গাইবান্ধা
  13. গাজীপুর
  14. চট্রগ্রাম
  15. চুয়াডাঙ্গা

সাবেক মন্ত্রী মোজাম্মেল ও নাহিদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

প্রতিবেদক
Newsdesk
October 22, 2024 7:54 pm

নিজস্ব প্রতিবেদক :

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২২ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয় থেকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুদক উপপরিচালক মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

দুদকের গোয়েন্দা ইউনিটের অনুসন্ধানে অনিয়ম-দুর্নীতির প্রাথমিক সত্যতা পাওয়ার পর তাদের বিরুদ্ধে প্রকাশ্যে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দুদকের জনসংযোগ দপ্তর জানায়, গাজীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক মন্ত্রী থাকা অবস্থায় বিভিন্ন প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে কমিশন গ্রহণ করে কোটি কোটি টাকার সম্পদ অর্জন করেছেন। নিজ নামে গাজীপুরের জয়দেবপুরে তিনতলা ভবন, একই এলাকায় আরেকটি দোতলা ভবন, তার নামে বিভিন্ন ব্যাংকে বিপুল পরিমাণ জমা ও অন্যান্য বিনিয়োগ পাওয়া যায়। তার নামে ঢাকা-মেট্রো-ঘ-১৩-৪৬৭৭ ও ঢাকা-মেট্রো-ঘ-১৫-৯৮৬০ নম্বরের গাড়ি রয়েছে।

এছাড়া গাজীপুরের বিভিন্ন মৌজায় ৬৯১.০৮ শতক জমি এবং ১০১.৪৮৫ শতক অকৃষি জমি রয়েছে। মন্ত্রী থাকাকালে তিনি কোটি কোটি টাকার বিনিময়ে অসংখ্য ভুয়া মুক্তিযোদ্ধা সনদ দিয়েছেন বলে জানা গেছে। নিজ নামে, স্ত্রী ও অন্য আত্মীয়স্বজনের নামে-বেনামে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন।

অন্যদিকে, সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিভিন্ন প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে কমিশন গ্রহণ করে কোটি কোটি টাকার সম্পদ অর্জন করেন। নিজ নামে উত্তরা আবাসিক এলাকায় ফ্ল্যাটসহ পাঁচ কাঠা জমি, নিকুঞ্জ আবাসিক এলাকায় তিন কাঠা জমি, তার একক ও যৌথ মালিকানায় সিলেট বিয়ানীবাজারে অকৃষি জমি রয়েছে।

এছাড়া সাবেক এই মন্ত্রীর নামে বিভিন্ন ব্যাংকে জমা ও অন্যান্য বিনিয়োগ, স্ত্রীর নামে সঞ্চয়পত্রে বিনিয়োগ এবং বিভিন্ন ব্যাংকে বিপুল পরিমাণ অর্থ জমা রয়েছে। তার নামে ঢাকা-মেট্রো-ঘ-১৮-৪৪০০ নম্বরের গাড়ি রয়েছে।

অভিযোগে আরও জানা যায়, নুরুল ইসলাম নাহিদের ভাই যুক্তরাজ্য প্রবাসী ডা. নজরুল ইসলাম এবং যুক্তরাষ্ট্র প্রবাসী বন্ধু কামাল আহমেদের মাধ্যমে বিপুল অর্থ বিদেশে পাচার করেছেন। মন্ত্রী থাকাকালে ঠিকাদারদের থেকে কোটি কোটি টাকা কমিশনের বিনিময়ে হাতিয়েছেন। নিজ নামে, স্ত্রী ও অন্যান্য আত্মীয়স্বজনের নামে-বেনামে সম্পদ অর্জন করেছেন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

সদ্য বিজয়ী ২৯৭ এমপির মধ্যে ২৭১ জনই কোটিপতি: সুজন

সিনেমা থেকে বাদ প্রসঙ্গে যা বললেন ঋতুপর্ণা

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

জামায়াত দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাচ্ছে: ফখরুল

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানে সবার অংশগ্রহণের আহ্বান প্রতিমন্ত্রী হাবিবের

বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৬ লাখ মানুষ, মারা গেছে ২৭ জন: ত্রাণ উপদেষ্টা

সাড়ে ৫ বছরে সড়কে ঝরেছে ৩৫ হাজারের বেশি প্রাণ

শাহবাগে শিক্ষার্থীদের পুলিশের ধাওয়া, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

সেনা হেফাজতে মোজাফফর : শহীদ জিয়া হত্যাকাণ্ডে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য

কিছু লোক লাশের ওপর দিয়ে ক্ষমতায় যেতে চায়, যা খুবই অমানবিক : প্রধানমন্ত্রী