শুক্রবার , ২৫ অক্টোবর ২০২৪ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

আন্দোলনে নিহত পুলিশ সদস্যদের তালিকা প্রকাশ

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ২৫, ২০২৪ ৬:১৪ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :
চলতি বছরের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে দেশের বিভিন্ন স্থানে সহিংসতায় নিহত পুলিশ সদস্যদের তালিকা প্রকাশ করেছে পুলিশ সদর দফতর।

গণ অভ্যুত্থানে নিহত পুলিশ সদস্যদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি এড়াতে পূর্বেই সদর দফতরের প্রকাশিত ওই তালিকা শুক্রবার (২৫ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো হয়। ওই তালিকায় ৪৪ জনের মৃত্যুর তথ্য জানানো হয়েছে।

তালিকায় নিহতদের নাম, পদের নাম, মৃত্যুর তারিখ, সংযুক্ত ইউনিটের নাম এবং ঘটনাস্থল উল্লেখ করা হয়েছে।

তালিকা প্রকাশ করে সদর দফতর থেকে বলা হয়, ‘আমরা লক্ষ্য করেছি যে কিছু নিউজ আউটলেট এবং কিছু ব্যক্তি ইচ্ছাকৃতভাবে জুলাই-আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বে হওয়া গণ অভ্যুত্থানে নিহত পুলিশ সদস্যদের সংখ্যা সম্পর্কে মিথ্যা এবং ভুল তথ্য ছড়াচ্ছে। তাই গণ অভ্যুত্থানে নিহত পুলিশ কর্মকর্তাদের প্রকৃত তালিকা প্রকাশ করা হলো।’

সদর দফতর আরও জানায়, পুলিশ বিভাগ অত্যন্ত সতর্কতার সঙ্গে যেসকল অফিসার বা কনস্টেবল প্রতিবাদ বা সহিংসতার ঘটনায় আহত বা নিহত হয় তাদের তালিকা রক্ষণাবেক্ষণ করে। যদি কেউ দাবি করেন, গণ অভ্যুত্থানে এই তালিকার বাইরেও পুলিশ নিহতের ঘটনা ঘটেছে সেক্ষেত্রে প্রমাণ সরবরাহের জন্য আহ্বান জানানো হচ্ছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

চলতি সপ্তাহে খুলতে পারে প্রাথমিক বিদ্যালয়, সিদ্ধান্ত রোববার

আমাদের ভেতরে দুর্নীতি হলে প্রকাশ করে দেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

মিটফোর্ড এলাকায় নৃশংস হত্যাকাণ্ড: যুব-স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার ৩

সরকারি চাকরিতে ৪ লাখ ৭৩ হাজার শূন্যপদে নিয়োগের নির্দেশ

পুঁজিবাজার পরিস্থিতি উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা

তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়ে ইসির চিঠি

গণঅভ্যুত্থানে নিহতদের ৪২২ জনই বিএনপির: মির্জা ফখরুল

২ লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুলড্রেস দেবে সরকার

ভারতের সঙ্গে চুক্তি দেশকে পরনির্ভরশীল করবে: ফখরুল

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই চট্টগ্রাম প্লাবিত, জনদুর্ভোগ চরমে