শুক্রবার , ৮ নভেম্বর ২০২৪ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

আমুর আইনজীবীকে মারধরের ঘটনা সাজানো নাটক : পিপি ফারুকী

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ৮, ২০২৪ ৯:৩৬ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর আইনজীবীকে রাষ্ট্রপক্ষের কেউ মারধর করেনি বলে দাবি করেছেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী।

আজ শুক্রবার (৮ নভেম্বর) সকালে ঢাকার আদালত পাড়ায় নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

ওমর ফারুক ফারুকী বলেন, প্রকৃতপক্ষে গতকাল (৭ নভেম্বর) আমির হোসেন আমুর পক্ষে আদালতে একাধিক ওকালত নামা দেওয়া নিয়ে দুটি পক্ষের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয়। এরপর একটি পক্ষে তাকে (আইনজীবী) আদালত থেকে বের করে দেয়।

এর আগে গত ৭ নভেম্বর আমির হোসেন আমুর রিমান্ড শুনানি চলাকালে আদালতের ভেতর মারধরের শিকার আইনজীবী স্বপন রায় চৌধুরী আমুর আইনজীবী নন বলেও দাবি করেন পাবলিক প্রসিকিউটর। তিনি আরও দাবি করেন, ‘দেশবাসীকে ভুল বুঝাতে পরিকল্পিতভাবে এমন ঘটনার সৃষ্টি করা হয়েছে।’

আওয়ামী লীগ নেতৃত্বাধীন রাজনৈতিক জোট কেন্দ্রীয় ১৪ দলের প্রধান সমন্বয়ক আমির হোসেন আমুকে গত ৭ নভেম্বর আদালতে আনা হলে ব্যাপক হট্টগোল হয়। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকীর বক্তব্যের প্রতিবাদ করায় আদালত থেকে বের করে দেওয়া হয় আইনজীবী স্বপন রায় চৌধুরীকে। এ সময় আদালতে কিছুটা বিশৃঙ্খল পরিবেশ দেখা যায়। পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী পরিস্থিতি শান্ত করেন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

সাবেক স্বামীর নির্যাতন থেকে বাঁচতে’ দুই সন্তান নিয়ে দিশেহারা এক স্কুল শিক্ষিকা

হামলা-মামলা-নির্যাতনেও হাসিনার কাছে মাথা নত করিনি: এ্যানি

নরসিংদীতে প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভবনে আগুন, ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

বিশ্ব ইজতেমার মুসল্লিদের জন্য ৭ জোড়া বিশেষ ট্রেন

লালবাগে গণপিটুনিতে যুবক নিহত

অপরাধীদের হাতে লুটের অস্ত্র, নির্বাচনের নিরাপত্তা ঘিরে বড় শঙ্কা

বিএনপির আন্দোলনে সহিংসতা হলে খবর আছে : ওবায়দুল কাদের

সৌদি আরবে পৌঁছেছেন প্রায় ৩৯ হাজার হজযাত্রী

ওয়ালটনে সপ্তাহব্যাপী হেপাটাইটিস-বি ভাইরাস টিকাদান কর্মসূচি পালিত

কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি, এসআই গ্রেফতার