মঙ্গলবার , ৩ ডিসেম্বর ২০২৪ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

তাজমহলে বোমা হামলার হুমকি

প্রতিবেদক
Newsdesk
ডিসেম্বর ৩, ২০২৪ ৭:৪৫ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক :

গত মঙ্গলবার আগ্রায় উত্তরপ্রদেশ রাজ্য পর্যটনের আঞ্চলিক অফিসের ই-মেইলে হুমকি দেওয়া হয় বলে জানায় উত্তরপ্রদেশ পুলিশ।

এ হুমকি পাওয়ার পর থেকে উত্তরপ্রদেশ পুলিশ তাজমহলে ব্যাপক তল্লাশি চালালেও এখন পর্যন্ত কোনো বোমা বা বিস্ফোরকের সন্ধান পায়নি।

ভারতের বার্তা সংস্থা এএনআই এক প্রতিবেদনে জানায়, কোনো অজ্ঞাত পরিচয় ব্যক্তি ইমেইলের মাধ্যমে বোমা হামলা করে তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে পুলিশকে।

পরে পুলিশের সদস্যরা তাজমহলের ভেতরে ও আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালালেও কোনো ধরনের বিস্ফোরক কিংবা বোমা উদ্ধার করতে পারেনি।

এই ঘটনা তদন্তে উত্তরপ্রদেশ সাইবার ক্রাইম বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে। সাইবার ক্রাইম বিভাগ ইতোমধ্যে হুমকিদাতার পরিচয় বের করতে তদন্ত শুরু করেছে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ই-মেইলে হুমকি পাওয়ার পরপরই তাজমহলের ভেতরে ও বাইরে তল্লাশি চালানো হয়েছে। ভারতের কেন্দ্রীয় আধা-সামরিক বাহিনী সিআইএসএফের জওয়ানরা দীর্ঘক্ষণ ধরে এই তল্লাশি চালিয়েছেন। এছাড়া তাজমহলের আশপাশের এলাকায়ও তল্লাশি চালানো হচ্ছে। তবে এখন পর্যন্ত সন্দেহজনক কোনো বস্তু উদ্ধার হয়নি।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

‘ফজু পাগলা’ উপাধি পেয়ে উচ্ছ্বসিত ফজলুর রহমান

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

পঞ্চগড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নামল ৯ ডিগ্রিতে

ভারতের ‘পদ্মশ্রী’ সম্মাননা পাচ্ছেন রেজওয়ানা চৌধুরী বন্যা

পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করছে : প্রধান উপদেষ্টা

কালো টাকা সাদা করার সুযোগ সংবিধান পরিপন্থি: বিএনপি

কলকাতায় সম্রাটের বাসায় আ.লীগ নেতাদের অঘোষিত মিলনমেলা

খাদ্যে ক্ষতিকর রাসায়নিকের উপস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রধান উপদেষ্টার

শেখ রাসেলের কবরে দুই বোনের ভালোবাসার ফুল

শেখ রাসেলের কবরে দুই বোনের ভালোবাসার ফুল

ইভিএম কেনায় অর্থ অপচয়: ইসির ৩ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ