Friday , 6 December 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

সিলেটে ভারতীয় ৬০ বস্তা চিনিসহ দুই যুবক আটক

প্রতিবেদক
Newsdesk
December 6, 2024 6:51 pm

সিলেট প্রতিনিধি :

সিলেট সীমান্ত দিয়ে চোরাই পথে আনা ৬০ বস্তা ভারতীয় চিনিসহ দুই যুবককে আটক করা হয়েছে।

শুক্রবার (০৬ ডিসেম্বর) এসএমপির অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, এসএমপির এয়ারপোর্ট থানাধীন আম্বরখানা ফাঁড়ির এসআই আব্দুল আজিলের নেতৃত্বে ফোর্স বৃহস্পতিবার (০৬ ডিসেম্বর) বিকেলে সিলেট-এয়ারপোর্ট সড়কে লাক্কাতুরা ক্রিকেট স্টেডিয়ামের ফটকে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালান। এ সময় একটি ডিআই পিকআপ ভর্তি চিনির চালানটিসহ দুজনকে আটক করা হয়।

সাইফুল ইসলাম জানান, ৬০ বস্তায় ২ হাজার ৯৪০ কেজি চিনি উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৩ লাখ ৫২ হাজার ৮০০ টাকা।

চিনির চালানসহ আসামিদের এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান সাইফুল ইসলাম।

সর্বশেষ - জেলার খবর