Tuesday , 10 December 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

৫০ বছর ধরে বহু শিল্পকে লালন করা হচ্ছে, এখনও তারা শিশু: অর্থ উপদেষ্টা

প্রতিবেদক
Newsdesk
December 10, 2024 5:28 pm

নিজস্ব প্রতিবেদক :

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ৫০ বছর ধরে বহু শিল্পকে কর অব্যাহতি দিয়ে লালন করা হচ্ছে। কিন্তু তারা এখনও শিশু শিল্পই রয়ে গেছে।

আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে জাতীয় ভ্যাট দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, ‘৫০ বছর যাবত বহু শিল্প শারীরিক দিক থেকে বড় হয়ে গেছে, কিন্তু তারা নিজেদেরকে এখনও বড় ভাবতে পারে না। তারা নিজেদেরকে শিশু মনে করে। তাদের নাম আর বললাম না।’

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘২০২৬ সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের (এলডিসি) কাতার থেকে বেরিয়ে আসবে, যাকে বলে এলডিসি উত্তরণ হবে। তাই করছাড়ের এসব সুবিধা থেকে বেরিয়ে আসতে হবে, নিজেদের প্রতিযোগিতামূলক করে তুলতে হবে।’

এনবিআরের কর্মকর্তাদের উদ্দেশে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘ব্যবসায়ীরা এনবিআর নিয়েই অভিযোগ করেন বেশি। তাই কর্মকর্তাদের ব্যবসায়ীদের কথা শোনার পাশাপাশি যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া উচিত।’

তিনি বলেন, ‘ব্যবসায়ীদের কথারও মেন্ডেট আছে। সব চাইলেই দিয়ে দেওয়া যাবে, তাও নয়- তবে একটু যৌক্তিক সিদ্ধান্ত থাকতে হবে। তাদের প্রতি মমত্ববোধ থাকতে হবে।’

সভায় এনবিআরের চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, ‘ট্যাক্স কমপ্লায়েন্সের ঘাটতি দূর করার ক্ষেত্রে কঠোর হওয়া দরকার। যেখানে কমপ্লায়েন্সের ঘাটতি আছে সেখানে বড় পদক্ষেপ নেওয়া হবে।’

তিনি বলেন, ‘যেখানে কর প্রতিপালন হবে না, সেখানে কঠোর হতে হবে। তবে করদাতাদের যেন কর কার্যালয়ে আসতে না হয়, সেই ব্যবস্থা করা হচ্ছে।’

দেশে যে পরিমাণ ভ্যাট রেজিস্ট্রেশন থাকার কথা তার চাইতে অনেক কম রয়েছে বলে উল্লেখ করে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘ভ্যাট রেজিস্ট্রেশন রয়েছে মাত্র পাঁচ লাখের মতো। অথচ এটা ২০ থেকে ২৫ লাখ না হওয়ার কোনো কারণ নেই। কীভাবে ভ্যাট রেজিস্ট্রেশন বাড়ানো যায়, তা নিয়ে কাজ চলছে।’

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এনবিআর সদস্য বেলাল হোসেন চৌধুরী। এসময় আরও বক্তব্য রাখেন অর্থ সচিব ড. খায়রুজ্জামান মজুমদার, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমানসহ প্রমুখ।

আজ ১০ ডিসেম্বর দেশব্যাপী জাতীয় দিবস পালিত হচ্ছে। ১৫ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে ভ্যাট সপ্তাহ পালন করবে রাজস্ব বোর্ড।

 

 

 

 

 

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

পালিয়ে গিয়েও উসকানিমূলক কর্মকাণ্ড করছেন তারা: জামায়াত আমির

কারাগারে মৃত্যুর ঝুঁকিতে বিএনপির নেতাকর্মীরা: রিজভী

জনপ্রত্যাশা ও ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংস্কার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ১৫

আয়নাঘর ও জুলাই মাসের নৃশংসতা আন্তর্জাতিকভাবে নথিভুক্ত: আসিফ

মাইলস্টোন ট্র্যাজেডি: বার্ন ইনস্টিটিউটে ৪ জন সংকটাপন্ন, আরও দুজনকে ছাড়পত্র

পাচার হওয়া টাকা ফেরাতে ঢাকার সঙ্গে কাজ করবে লন্ডন: সারাহ কুকু

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশের ভবিষ্যৎ ভালো হবে না’

কানের সমস্যা প্রতিকারে রাতে মোবাইল ফোন বন্ধ চান অধ্যাপক প্রাণ গোপাল

জিম্বাবুয়ে ফেরত দুই নারী ক্রিকেটার ওমিক্রনে আক্রান্ত

জিম্বাবুয়ে ফেরত দুই নারী ক্রিকেটার ওমিক্রনে আক্রান্ত