Tuesday , 10 December 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

দুদকের নতুন চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন

প্রতিবেদক
Newsdesk
December 10, 2024 5:29 pm

নিজস্ব প্রতিবেদক :

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হিসেবে জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ আবদুল মোমেনকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। একইসঙ্গে দুজন কমিশনার নিয়োগেরও সিদ্ধান্ত হয়েছে।

নতুন দুই কমিশনার হতে যাচ্ছেন মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ।

আজ মঙ্গলবার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এই তথ্য জানা গেছে। এ বিষয়ে এখন গেজেট জারি হবে।

জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ আবদুল মোমেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে চুক্তিতে কর্মরত ছিলেন। তিনি ওই পদ থেকে পদত্যাগ করেছেন। আজই তাঁর এই চুক্তি বাতিল করে আলাদা একটি আদেশ জারি করে জনপ্রশাসন।

মোহাম্মদ আবদুল মোমেনকে যুগ্ম সচিব থাকা অবস্থায় ২০১৩ সালে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। ছাত্র–জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর চুক্তিতে তাঁকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছিল। পরে তাঁকে জ্যেষ্ঠ সচিবের পদমর্যাদা দেওয়া হয়।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

গণতন্ত্র সুসংগঠিত করতে গঠনমূলক সমালোচনা করার আহ্বান রিজভীর

জিয়ার নেতৃত্বে মুক্তিযুদ্ধ ও মুজিবের নেতৃত্বে হয়েছে রাজনৈতিক সংগ্রাম: তথ্যমন্ত্রী

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন যাঁরা

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে শামীম ওসমান

‘পুরনো পদ্ধতি অর্থাৎ মার্কস অথবা জিপিএ পদ্ধতিতে একাদশে ভর্তি হবে’

আতঙ্কে হল ছাড়ছেন ঢাবি শিক্ষার্থীরা

খোলা হয়নি কাপ্তাই বাঁধের গেট, নতুন সময় ঘোষণা

খাদ্যে ভেজাল: বিএফএসএর অনুসন্ধানে জনস্বাস্থ্যে চরম ঝুঁকি

নির্বাচন নিয়ে মার্কিন উপসহকারী মন্ত্রীর বৈঠক আ.লীগ বিএনপি জাতীয় পার্টি নেতার বাহাস

ফিফা সভাপতির বিরুদ্ধে থানায় অভিযোগ নোয়াখালীর তরুণের