রবিবার , ১৫ ডিসেম্বর ২০২৪ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত

প্রতিবেদক
Newsdesk
ডিসেম্বর ১৫, ২০২৪ ৬:০১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

সব সরকারি কর্মকর্তা-কর্মচারীকে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে অবসরে গিয়ে পেনশন ভোগরত কর্মকর্তা-কমর্চারীরাও পাবেন এই সুবিধা। পিয়ন থেকে মন্ত্রিপরিষদ সচিব পর্যন্ত সবাই এই মহার্ঘভাতা পাবেন। তবে এর দুটি ধাপ হতে পারে। এর মধ্যে কর্মকর্তাদের জন্য একটু কম এবং কর্মচারীদের জন্য একটু বেশি দেওয়া হতে পারে।

আজ রোববার সচিবালয়ে নিজ দপ্তরে এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমান।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, দপ্তর, করপোরেশন ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সাড়ে ১৪ লাখের বেশি কর্মকর্তা ও কর্মচারী কর্মরত আছেন।

নিত্য প্রয়োজনীয় দ্রবের দাম বেড়ে যাওয়ার সঙ্গে জীবনযাপনে কুলিয়ে ওঠার জন্য যে বিশেষ ভাতা দেওয়া হয়, তাকে মহার্ঘ ভাতা বলা হয়। এতে মূল বেতনের নির্দিষ্ট শতকরা অংশ বেতনের সঙ্গে অতিরিক্ত দেওয়া হয়। অর্থাৎ মহার্ঘ ভাতা দেওয়া হলে কর্মকর্তা-কর্মচারীরা বেতন বাড়বে।

সংবাদ ব্রিফিংয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোখলেস উর রহমান বলেন, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারী যাঁরা আছেন, তাঁদের জন্য একটি সুখবর দিতে চাই। যেহেতু পে কমিশন করা একটি দীর্ঘ সময়ের ব্যাপার। অন্তর্বর্তী সময়ে একটি মহার্ঘভাতা কমিটি গঠন করা হয়েছে। যেখানে আমিও আছি। আমরা সামনের সপ্তাহে প্রথম সভা করব।’

সর্বোচ্চ ধাপ ও সর্বনিম্ন ধাপ এবং কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ধাপ কীভাবে ঠিক করা হবে, তার কৌশল বের করা হবে বলে জানিয়ে সচিব বলেন, এবার যাতে এই মহার্ঘভাতার সুবিধা পেনশনভোগীরাও পান, সে ব্যাপারে সরকার একমত।

সচিব বলেন, তাঁদের চেষ্টা থাকবে সম্ভাব্য সংক্ষিপ্ত সময়ে সরকারকে সুপারিশ করা। সুপারিশ দিলে বাস্তবায়ন করবে সরকার।

সাংবাদিকেরা এ বিষয়ে আরও স্পষ্ট হওয়ার জন্য জানতে চান, সরকার কি কর্মকর্তা-কর্মচারীদের মহার্ঘভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে? জবাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব বলেন, অবশ্যই। মহার্ঘভাতা দেওয়া হবে বলেই তো কমিটি করা হয়েছে।

কত শতাংশ দেওয়া হবে, সেটি এই কমিটি সুপারিশ করবে বলে জানান তিনি। তবে এই কমিটির সুপারিশ কতটুকু রাখা হবে, সেটি সরকারের সিদ্ধান্তের বিষয় বলেও উল্লেখ করেন। এ ক্ষেত্রে কিছুদিন আগে চাকরিতে প্রবেশের বয়সসীমা দেওয়ার সুপারিশের কথা উল্লেখ করেন তিনি।

সচিব বলেন, কর্মকর্তাদের মূল বেতন ও কর্মচারীদের মূল বেতন এক নয়। এই মহার্ঘ ভাতায় হয়তো এমন হতে পারে, কর্মচারীদের একটু বেশি থাকতে পারে।

কমিটির প্রধান হিসেবে আছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া।

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জামায়াতের

বিএনপি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে: পররাষ্ট্রমন্ত্রী

পত্রিকার প্রচার সংখ্যা জানতে নতুন ফর্মুলা নিয়ে কাজ করছি: প্রতিমন্ত্রী

সীমান্তে আর কোনো লাশ দেখতে চাই না: সারজিস আলম

তোফাজ্জল হত্যা মামলায় ঢাবি প্রশাসনের নারাজি

দেশে ডাল উৎপাদন বেড়েছে ৪ গুণের বেশি: কৃষিমন্ত্রী

সাগর-রুনি হত্যার বিচার দাবিতে বুধবার স্মারকলিপি দেবে ডিআরইউ

কেরানীগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ শহীদ ছাত্রের পরিবারের খোঁজখবর নিলেন-রিণাত ফৌজিয়া

তারেক রহমান ‘নতুন বাংলাদেশের স্বপ্নদ্রষ্ট্রা’- আকন কুদ্দুসুর রহমান

চাটুকারিতা করলে মিডিয়া বন্ধ করে দেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা