বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০২৪ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

চাচা-চাচিকে বাবা-মা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় সরকারি চাকরি, দুদকের মামলা

প্রতিবেদক
Newsdesk
ডিসেম্বর ২৬, ২০২৪ ৮:০১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

বীর মু‌ক্তি‌যোদ্ধা চাচাকে বাবা সা‌জি‌য়ে মুক্তিযোদ্ধা কোটায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং চাকরি লাভসহ বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করে মুক্তিযুদ্ধের চেতনার সাথে চরম প্রতারণা ও জালিয়াতির অভিযোগে নওগাঁ জেলার আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. কামাল হোসেনের বিরু‌দ্ধে মামলা ক‌রে‌ছে দুর্নী‌তি দমন ক‌মিশন।

বৃহস্প‌তিবার (২৬ ডিসেম্বর) ঢাকা জেলা সমন্বিত কার্যাল‌য়ে দুদ‌কের উপসহকারী পরিচালক মো. মনজুরুল ইসলাম মিন্টু মামলা‌টি ক‌রেন।

দুদক জানায়, আসা‌মি মো. কামাল হোসেন বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৩৫ ব্যাচের একজন কর্মকর্তা। যার পরিচিতি নম্বর-১৮২১৫। তিনি সরকারের একজন সিনিয়র সহকারী সচিব পদ মর্যাদার কর্মকর্তা। বর্তমানে তিনি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আত্রাই, নওগাঁয় কর্মরত আছেন। তার প্রকৃত বাবা-মার নাম হলো-মো. আবুল কাশেম ও মোছা. হাবীয়া খাতুন। তার চাচা-চাচি হলেন মো. আহসান হাবীব এবং মোছা. সানোয়ারা খাতুন। তার চাচা একজন বীর মুক্তিযোদ্ধা।

আসা‌মি কামাল হোসেন সুকৌশলে তার প্রকৃত বাবা-মার পরিবর্তে আপন চাচা বীর মুক্তিযোদ্ধা মো. আহসান হাবীব এবং চাচি মোছা. সানোয়ারা খাতুনের নাম ব্যবহার করে মুক্তিযোদ্ধা কোটায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং চাকরি লাভসহ বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করে আসছেন।

চাচা-চা‌চি‌কে বাবা-মা সাজিয়ে মহান মুক্তিযুদ্ধের চেতনার সাথে চরম প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ৩৫তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণপূর্বক মুক্তিযোদ্ধার সন্তানের কোটায় প্রশাসন ক্যাডারে চাকরি গ্রহণ করে তি‌নি দণ্ডবিধির ৪২০/৪৬৭/৪৬৮/৪৭১ ধারায় অপরাধ করেছেন।

এর আগে এ বিষয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় পৃথকভাবে তদন্ত করলে এ বিষয়ে সত্যতা পাওয়া গে‌ছে। মামলা তদন্তকালে মো. কামাল হোসেনের ডিএনএ টেস্টেরও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ব‌লেও জানি‌য়ে‌ছে দুদক।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক

প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তি দুইবারের বেশি নয়, সংস্কার করে নির্বাচনের পক্ষে হেফাজতে ইসলাম ও ৬ ইসলামি দল

নামিদামি ব্র্যান্ডের মোড়কে নকল প্রসাধনীর দাপট

জনশক্তি রপ্তানি সিন্ডিকেটের প্রধান রুহুল আমিনের ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

হজের নিবন্ধন ৩০ নভেম্বর পর্যন্ত চলবে

কক্সবাজারে সন্ত্রাসীদের হামলায় সেনা কর্মকর্তা নিহত

‘হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন বাতিল দেশের ইতিহাসে প্রথম’

রাজবাড়ীতে অস্ত্রসহ ২ ভাড়াটে খুনি গ্রেপ্তার

গাজায় রাতভর ইসরায়েলি হামলা, নিহত ২১

সাফজয়ী নারী ফুটবলারদের জন্য পুরস্কার ঘোষণা বিসিবির