রবিবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৫ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

অপারেশন ডেভিল হান্ট: একদিনে আরও ১১৪০ জন গ্রেপ্তার

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ১৬, ২০২৫ ৯:৪৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করে আরও ১ হাজার ১৪০ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ হেডকোয়ার্টার্স জানায়, গত একদিনে অপারেশন ডেভিল হান্টে ৩৮৯ জন এবং অন্যান্য মামলা ও ওয়ারেন্টমূলে ৭৫১ জনসহ মোট ১ হাজার ১৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি এই সময়ে একটি দেশীয় পাইপ গান ও একটি দেশীয় তৈরি কুড়াল জব্দ করা হয়েছে।

গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার ঘটে। এর প্রতিবাদে পরদিন গাজীপুরে দিনভর বিক্ষোভ ও সমাবেশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। পরবর্তীতে দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। এরই ধারাবাহিকতায় ৮ ফেব্রুয়ারি থেকে গাজীপুরসহ সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হয়।

সবশেষ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করে ৪৭৭ জনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। সেই সঙ্গে এই সময়ে অন্যান্য মামলার ৮৭০ জনকে গ্রেপ্তার করা হয়। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকে যতদিন প্রয়োজন হবে, ততদিন বিশেষ এ অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছে সরকার।

 

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে মিঠুন চক্রবর্তী

বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে মতিউরপত্নী লায়লার আবেদন

মেট্রোরেলের কারওয়ান বাজার-শাহবাগ স্টেশন চালু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু ১২ মার্চ

ইলিশের বাজার চড়া, ভোক্তাদের ক্ষোভ

সড়ক দুর্ঘটনায় বিশ্বরেকর্ডধারী অ্যাথলেটের মৃত্যু

স্ত্রী ও সন্তানসহ সাবেক এমপি সাদেক খানের ৫০টি হিসাব অবরুদ্ধের আদেশ

১০ মার্চ কড়াইল বস্তি থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবেন প্রধানমন্ত্রী

নগদে আতিক মোর্শেদের স্ত্রীর নিয়োগের ক্ষেত্রে অনিয়ম পেয়েছে দুদক

বাংলাদেশের মধ্যমেয়াদি অর্থনৈতিক সম্ভাবনার উন্নতি হয়েছে: বিশ্বব্যাংক